বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি জেলার উদ্যোগে মারমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আজ শনিবার বিকেলে স্থানীয় অরুনিমা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি মিনহাজুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মারমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
বিশেষ অতিথি দলের প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে মর্যাদা লাভ করবে এটিই বাংলাদেশ জামায়াতে ইসলামী চায়।
মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সততা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দেন।

