Author: অনুসন্ধান নিউজ

অনুসন্ধান নিউজের সম্পাদক ও খাগড়াছড়ি কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আজ রবিবার (১ জুন, ২০২৫) সুপ্রিম কোর্টের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশিত হয়। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অনুমতি লাভ করেন। অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার খাগড়াছড়ি কর আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা জগতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অনুসন্ধান নিউজের  সম্পাদক  হিসেবে। এছাড়া খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অ্যাডভোকেট…

বিস্তারিত

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায়  ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র মাটিরাঙ্গা সেনা জোন। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার শাহা আলী’র নেতৃত্বে একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নতুন পাড়া ইসলামপুর এলাকা থেকে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে কে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভাধীন ২নং ওয়ার্ড নতুন পাড়া ১০নং ইসলামপুর এলাকার মৃত কামাল হোসেন এর ছেলে মো: শাহিন (২৩), একই এলাকার মো: সুরুজ মিয়া’র ছেলে রফিকুল ইসলাম (২৭), মো: ইব্রাহিমের…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালার মাইরী নদীতে লাগড়ি সংগ্রহে গিয়ে তিব্র স্রোতে ভেসে গেছেন তরিৎ চাকমা (৫৫)। শুক্রবার (৩০ মে) মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গেলে দুর্ঘটনা ঘটে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ তরিৎ চাকমা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতু চন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় নন্দ লাল চাকমার ছেলে। গত দুই দিন টানা বৃষ্টিপাতের কারণে মাইনী নদীর পানি হঠাৎ বেড়ে যায়। নদীর পানি ও স্রোতের গতি বেড়ে যাওয়ার মধ্যেই তরিৎ চাকমা নদীতে নামেন লাকড়ি সংগ্রহ করতে। সকাল ৮টার দিকে হঠাৎ করে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পানির প্রবল স্রোতের কারণে মুহূর্তেই তাকে ভাসিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা…

বিস্তারিত

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ হাজার ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে সেনাবাহিনী। সোমবার (২৬ মে) দুপুরে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা। করিডরের বিষয়ে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না এবং এ বিষয়ে সেনাবাহিনী কী ভাবছে–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করিডরের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটা আমাদের দেশ, আমাদের সবার দেশ। এই দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে আমরা সবাই জড়িত। এ দেশকে ভালো রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুতরাং আমি মনে করি না যে এই বিষয়টা এমন একটি পর্যায়ে গেছে,…

বিস্তারিত

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)  প্রতিনিধি: খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনের পুশ ইন করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে পুশ ইন হয়। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়। স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে।…

বিস্তারিত

জুলাই গণঅভুত্থান ২০২৪ আহত এমআইএস ভুত্ত ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের  সম্মাননা প্রদান ও ঈদ উপহার সামগ্রী  বিতরণ অনুষ্ঠান আজ রবিবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো: আব্দুল খালেক। এছাড়া অনুষ্ঠানে  পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা: মো: সাবের, জুলাই আন্দোলনের যোদ্ধা জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ১৭ জনকে সন্মাননা ক্রেষ্ট, ফুল ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে সি ক্যাটাগরির গেজেটুক্ত ৯ জনকে এক লক্ষ…

বিস্তারিত

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ আহত হয়েছেন চারজন শ্রমিক। সংঘর্ষের পরই কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। এ দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। আজ শনিবার সকাল ৭টার দিকে আলুটিলার ময়লাটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা হলেন- মাটিরাঙ্গার মো: রহিম (৩০), মো: শাহিন (২৮), মো: রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)। এরা সবাই ট্রাক্টরের শ্রমিক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খাগড়াছড়িগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান আলুটিলার…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঐদিনই রাতে তাঁকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়। বুধবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি মামলা রয়েছে। ঐমামলার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। অফিসার ইনচার্জ আরও বলেন, ঢাকার যাত্রাবাড়ী থানা পুলিশ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে মাহমুদা বেগম লাকীকে আটক করে। পরবর্তীতে আইনী প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মাহমুদা বেগম লাকী খাগড়াছড়ি জেলার একমাত্র…

বিস্তারিত

নারী অফিস সহকর্মীর মোবাইলে অশ্লীল ভিডিও (পর্ণগ্রাফি) পাঠিয়ে নিপীড়নের অভিযোগে খাগড়াছড়ির রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ন কবিরকে শাস্তিমূলক বদলী (ষ্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-১ শাখা হতে উপ সচিব মাসুদ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলীর এ আদেশজারি করা হয়। আদেশে আগামী ২২ মে’র মধ্যে তাকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ২২ মে অপরাহ্নে তিনি রামগড় কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (ষ্ট্যান্ড রিলিজ) হয়েছেন মর্মে গণ্য হবেন। রামগড় যুব উন্নয়ন অফিসে কর্মরত ভুক্তভোগী ওই নারী সহকর্মী লিখিত অভিযোগে জানা যায়, রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির তার ব্যক্তিগত মোবাইলের…

বিস্তারিত

রাঙামাটি জেলা যুবলীগ নেতা ও ঠিকাদার মিলন নন্দী নান্টুর সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত হয়েছেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বদেশের সাংবাদিক এম কামাল উদ্দিন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। রিপোর্টার্স ইউনিটির অফিসের উপরে রাঙামাটি জেলা পরিষদের বাজারফান্ড অফিসের তিনতলা ভবনের সংস্কার কাজে নিরাপত্তা বেষ্টনী দিতে বলায় লোহার রড দিয়ে এ হামলা চালানো হয়। এ ঘটনায় রাঙামাটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি হামলার ঘটনা তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে…

বিস্তারিত