সরকারি সফরে চীন গমন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি)।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ঢাকা, বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে গমন করেন।
সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট-২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের বাইরেও আন্তজার্তিক অঙ্গনে বিশেষত শান্তিরক্ষা কার্যক্রম ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সক্রীয় ভূমিকা পালন করে আসছে।

