‘এক বৃক্ষ এক শহীদ’ এ শ্লোগানে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান খাগড়াছড়ি জেলার একমাত্র শহীদ মজিদ এর স্মরনে খাগড়াছড়িতে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে খাগড়াছড়ি সরকারী কলেজ প্রাঙ্গনে এ কর্মসুচী পালন করা হয়।
খাগড়াছড়ির শহীদ মজিদ এর বড়ভাই মহিন এবং জুলাই যোদ্ধারাদের সাথে নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মিস শেফালিকা ত্রিপুরা ও জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার ও বিভাগীয় বনকর্মকর্তা মো: ফরিদ মিয়া একটি পলাশ ফুলের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করেন।
এ সময় খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ খাগড়াছড়ি মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য্যসহ সরকারী কর্মকতা, রাজনৈতিকদল ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এ বৃক্ষের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জুলাই অন্দোলন ও পরিবেশ সর্ম্পকে সচেতনার পাশাপাশি জুলাইর চেতনাকে ধারণ করে এগিয়ে যাব।
জেলা পরিষদ চেয়ারম্যান মিস শেফালিকা ত্রিপুরা বলেন, জুলাই শহীদের স্মরণ করার সুযোগ পাবো। নতুন প্রজন্মকে নিয়ে পরিবেশ সর্ম্পকে সচেতন হতে পারি।
বিভাগীয় বনকর্মকর্তা মো: ফরিদ মিয়া বলেন, পলাশ ফুলের রক্তরাঙ্গা লাল ফুল আমাদেরকে শহীদদের কথা বার বার মনে করিয়ে দেবে।পরিবেশ সংরক্ষণে নবীন প্রজন্ম আরো বেশী ভুমিকা রাখতে পারবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার বলেন, প্রতিবছর অনন্ত এ গাছের নিচে দাড়িয়ে আমরা শহীদদের স্মরণ করতে পারবো।
শহীদ মজিদের বড়ভাই মহিন ভালো লাগছে বলে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
জুলাই যোদ্ধা জাহিদ বলেন, শহীদের স্মৃতিচারণ করতে পারবো।

