সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও নানা কর্মসুচীর মধ্যেদিয়ে আজ বুধবার জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ভোরে সকল স্থাপনায় জাতীয় পাতাকা অর্ধ নমিতভাবে উক্তোলন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ যোদ্ধারের আত্নার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আরেফিন জুয়েল, জুলাই যোদ্ধা মো: জাহিদসহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার একমাত্র শহীদ অব্দুল জাব্বারের পরিবারের সদস্য, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তিন ঘন্টারও বেশী সময় স্থায়ী এ আলোচনা সভায় ৩৬ জুলাই’র আন্দোলনে খাগড়াছড়ির স্মৃতিচারণ করে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনও বহাল তবিয়তে আছে।তাদের কাঙ্খিত নতুন বাংলাদেশের পরিবর্তন দেখছেন না। রাজনৈতিক দলগুলোর মতপার্থ্যক আর হানাহানিতে ফ্যাসিস্টদের আবার ফিরে আসার রাস্তা তৈরী হচ্ছে।

