‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পদযাত্রা ও জনসমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। সোমবার ২১ জুলাই দুপুর দুপুর ২টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের চেঙ্গীস্কোর থেকে পথযাত্রা শুরু করে শাপ্লা চত্ত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পায়ে হেঁটে পদক্ষিণের পর মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় যোগ দেয়।
সংগঠনটির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনা এবং এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) এডভোকেট মনজিলা ঝুমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম।
‘পাহাড়ে বৈষম্যের দেয়াল সৃষ্টি করে স্বার্থনেষীরা রাজনৈতিক ফায়দা লুটেছে উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তবব্যে তিনি বলেন, বৈষম্যহীন পাহাড় গড়তে চায় এনসিপি। শান্তির পাহাড়ে সম্প্রীতির বিকল্প নেই। এতোদিন পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে ধান্ধাবাজি চলেছে। স্বাধীনতার পর থেকে পার্বত্যঞ্চলে পাহাড়ি-বাঙালিসহ সকল জনগোষ্ঠীকে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। গত ৫০ বছর ধরে পাহাড়ে নানান বিভাজন দিয়ে অশান্তি জিইয়ে রেখে একটি পক্ষ বার বার সুবিধা হাতিয়ে নিয়েছে। আমরা দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা অক্ষুন্ন রেখে ঐক্যবদ্ধভাবে পার্বত্যবাসীকে সাথে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। আর কোনো পক্ষকে দেশ নিয়ে গেইম খেলার সুযোগ দেয়া হবেনা।
বাংলাদেশের ৭২ এর সংবিধান মুজিববাদী সংবিধান। এই সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে অবাঙালি জাতিগোষ্ঠীর সঙ্গে বিবেদ তৈরি করা হয়েছিলো। সব বিবেধের ঊর্ধ্বে গিয়ে সব জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি নতুন সংবিধান তৈরি করতে চান বলেও জানান, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ, খাগড়াছড়ি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আখলিমা আক্তার, সুবোধ চাকমা উপস্থিত ছিলেন। সভা শুরুর পর পর এনসিপির কেন্দ্রীয় এবং খাগড়াছড়ি জেলা সদর ও বিভিন্ন উপজেলার নেতাকর্মী-সমর্থকরা সমাবেশস্থলে অংশ গ্রহণ করেন।
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই শহরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

