ঘন গাছপালা ও জঙ্গলের কারণে ৫ মিটার সামনে কি আছে তা বুঝা না যাওয়ার কারণে পার্বত্য এলাকাকে পুশ ইন করার জন্য বেচে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
তবে বসে নেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারাও পুশইন ও চোরাচালন ঠেকাতে সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী সকল বিওপিতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন কোন গরু আসতে না পারে এবং ঈদ শেষে একই এলাকা ব্যবহার করে যেন কোন চামড়া পাচার না হতে পারে সেজন্য বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
আজ দুপুর একটার দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন।
তিনি আরো জানান এখন পর্যন্ত পানছড়ি ও খাগড়াছড়ি সীমানা ব্যাবহার করে ৪৮ জনকে বেআইনিভাবে পুশ ইন করেছে বিএসএফ। তাদেরকে যথাযথ ভেরিফিকেশনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

