অনুসন্ধান নিউজের সম্পাদক ও খাগড়াছড়ি কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
আজ রবিবার (১ জুন, ২০২৫) সুপ্রিম কোর্টের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশিত হয়। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অনুমতি লাভ করেন।
অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার খাগড়াছড়ি কর আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা জগতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন অনুসন্ধান নিউজের সম্পাদক হিসেবে। এছাড়া খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত রয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে। তার এই অর্জন খাগড়াছড়ির আইন অঙ্গনে এবং সাংবাদিকতা মহলে আনন্দ বয়ে এনেছে।

