Author: অনুসন্ধান নিউজ
বরগুনায় ধর্ষণের অভিযোগে মামলা করার মাত্র এক সপ্তাহ পরই এক বাবার রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাঁর মরদেহ বাড়ির পেছনের ঝোপ থেকে উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, ধর্ষণের মামলার আসামির স্বজন ও বন্ধুরা তাকে হত্যা করেছে। কী ঘটেছিল? নিহত ব্যক্তি বরগুনা পৌর বাজারের একটি মুরগির দোকানে কাজ করতেন। পারিবারিক সূত্র জানায়, গত ৪ মার্চ রাতে অপহরণের পর ধর্ষণের শিকার হয় তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে। পরদিন সকালে বরগুনা ডিসি পার্ক এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপরই শ্রীজিৎ নামের এক যুবককে আসামি করে মামলা করেন তিনি। গতকাল বুধবার মামলার শুনানির দিন ছিল। এর আগের রাতেই বাদীকে মৃত অবস্থায় পাওয়া…
খাগড়াছড়ি পার্বত্য জেলার নবগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার পানছড়ি আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজেস্ট্রিট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পানছড়ি হতে খাগড়াছড়ি সড়কের দ্রুত পুর্ণ সংস্করণ সহ উপজেলার বিভিন্ন সমস্যা সমধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা স্হানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। এসময়…
বাংলাদেশ ব্যাংক আরও তিনটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংক। আজ (বুধবার) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এসব ব্যাংকের বেশ কয়েকজন পরিচালক পলাতক থাকায় পর্ষদ পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন পারভেজ তমাল, এনআরবি ব্যাংকের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মাহতাবুর রহমান, আর মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এইচএন আশিকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন পর্ষদ গঠনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়াকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে। তবে এনআরবি ব্যাংক ও মেঘনা ব্যাংকের জন্য এখনও নতুন চেয়ারম্যান…
খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বিশেষ কলার হাট বসে, যা স্থানীয় কলাচাষী ও ব্যবসায়ীদের জন্য এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে। সিএনবি থেকে শুরু করে কাশেম মার্কেটের পাশের রাস্তা জুড়ে এই হাটটি প্রতিদিনের মতো জমে ওঠে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার চাষীরা তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন, যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। গুইমারা বাজারের কলার হাটটি খাগড়াছড়ির সবচেয়ে বড় কলা হাট হিসেবে পরিচিত। এখানে গুইমারা, মাটিরাঙ্গা, পানছড়ি, রামগড়সহ পার্শ্ববর্তী এলাকার কলাচাষীরা তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন। প্রতি সপ্তাহে এই হাটে চাষীরা প্রায় বিশ হাজার কলার ছড়া নিয়ে আসেন, যা আনুমানিক ৫০ লক্ষাধিক টাকায় বিক্রি হয়। হাটের…
শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের করা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এই মামলায় কারাবন্দি চারজন অভিযুক্তকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই চারজন হলেন—✅ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু✅ সাবেক আইজিপি শহীদুল হক✅ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান✅ সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম অন্যদিকে, সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় দশজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর নায়েক মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণহত্যায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার (১২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি। হেফাজতের আন্দোলনের সময় কতজন নিহত হয়েছেন, তা এখনো তদন্তাধীন। তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার পরই সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও জানান, আদালত আগামী ১২ মে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক সাদিক কায়েম শাহবাগীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ মার্চ) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিজ্ঞা করেন। সাদিক কায়েম বলেন, “সমস্ত ক্ষমতা ও সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর শপথ! জীবন দিয়ে হলেও দেশপ্রেমিক প্রতিবাদী নেতা, নাগরিক, উলামা, হুফফাজ ও ক্বারীদের রক্ত পানকারী শাহবাগী এই অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব।” পোস্টের শেষে তিনি বলেন, “ইনকিলাব জিন্দাবাদ।”
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১২ মার্চ) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকার পর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে পরোয়ানা জারির সিদ্ধান্ত নেয়। তবে এ বিষয়ে সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দিকার (৩৮) ওপর হামলা চালিয়েছেন পৌর যুবদলের নেতা মুহাম্মদ শহিদুল ইসলাম। মঙ্গলবার দুপুর তিনটার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে তিনি চেয়ার ছুড়ে মারেন এবং অফিসের টেবিল ভাঙচুর করেন। উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে পিআইও কার্যালয়ে এসে কাজ পাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এক মাস আগে অস্ত্রসহ অফিসে প্রবেশ করলে আয়েশা সিদ্দিকা তাকে বের করে দেন। এ ঘটনার জেরে তিনি বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার আবারও কাজের দাবিতে অফিসে গিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যম ছাড়া কাজ দেওয়া সম্ভব নয়—এই কথা শুনেই তিনি ক্ষুব্ধ হন। এরপর অফিসের টেবিলের দিকে চেয়ার…
নিজস্ব প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক আটটি চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ মার্চ) সংস্থার প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদনের পর আদালতে দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, এর আগে গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি মামলাগুলো দায়ের করা হয়। নতুন চার্জশিটে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগের সারসংক্ষেপ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কে ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্তরা ওই সুবিধার…
