Author: অনুসন্ধান নিউজ
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, UNFPA-এর সহায়তায় “Strengthening the National Midwifery Programme (SNMP) through DGNM” প্রকল্পের আওতায় পার্বত্য অঞ্চলের দুঃস্থ ও অসহায় প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা নিরাপদ প্রসব এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রসবকালীন সহায়তা, প্রসূতি পরিচর্যা এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান অর্জন করবে, যা তারা ভবিষ্যতে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের সেবায় কাজে লাগাতে পারবে। এই প্রশিক্ষণ কর্মসূচি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার নির্দিষ্ট স্থানে ও তারিখে…
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য চুরি ও বিক্রির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার এক চিকিৎসকের বাসা থেকে তাকে আটক করা হয়। সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান জানান, জিয়াউল আলম ওই বাসায় আত্মগোপনে ছিলেন। মামলার অভিযোগপত্র অনুযায়ী, এনআইডির তথ্য ব্যবহারের অনুমতি দেওয়া হয় ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে। কিন্তু জাতীয় নিরাপত্তা নিশ্চিত না করেই প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের প্রায় ১৮২টি সংস্থার কাছে ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য বিক্রি করে। তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে…
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দলটির নিজেকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। একই সঙ্গে, নির্বাচনে কোন দল বা ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করবে, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ড. ইউনূস তাদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি বিস্মিত হয়েছিলেন। ড. ইউনূস…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হলে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। বুধবার (৫ মার্চ) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম আবু হুরাইরা (২২), যার বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার মিরপুর গ্রামে। হলের ২১৩ নম্বর কক্ষে প্রায়ই তাকে দেখা যেত, যা শিক্ষার্থীদের সন্দেহের কারণ হয়। তার আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। সন্তোষজনক উত্তর না পাওয়ায় পাশের কক্ষে তাকে আটকে রেখে বিষয়টি প্রক্টরিয়াল টিমকে জানান। পরে টিম ঘটনাস্থলে এসে তার কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নকল আইডি কার্ডসহ বিভিন্ন স্কুল ও কলেজের কয়েকটি পরিচয়পত্র উদ্ধার করে। প্রতারণার উদ্দেশ্যে তিনি…
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির তিন নেতার বিরুদ্ধে একটি লোহার সেতুর ছাউনির ঢালাই ভেঙে রড চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে ঘটে। এ বিষয়ে মঙ্গলবার রাতে মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনসহ তিনজনকে দায়ী করেন। বাকি দুই অভিযুক্ত হলেন ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হেদায়েত ইসলাম ও ছাত্রদলের সাবেক নেতা জাহিদুল ইসলাম। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদারের বাড়ির সামনে থাকা লোহার…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি গাজায় আটক থাকা সব ইসরায়েলি বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে হামাস নেতাদের গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। বৃহস্পতিবার আল জাজিরা ও বিবিসি-র প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে স্পষ্টভাবে বলেন, এটি হামাসের জন্য “শেষ সতর্কতা”। তিনি উল্লেখ করেন, বন্দিদের মুক্তি না দিলে হামাসকে এর জন্য “চড়া মূল্য” দিতে হবে। তিনি আরও বলেন, “হামাস নেতৃত্বের এখনই গাজা ত্যাগ করা উচিত। এখনও সুযোগ আছে।” পাশাপাশি গাজার সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে। কিন্তু যদি জিম্মিদের আটকে রাখেন,…
চীনের দূতাবাস মঙ্গলবারের একটি সরকারি বিবৃতি থেকে একটি লাইন উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ জানিয়েছে, “যুক্তরাষ্ট্র যদি যেকোনো ধরনের যুদ্ধ চায়—শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ বা অন্য কিছু—তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।” গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার ক্ষমতা গ্রহণের পর থেকে চীনের পক্ষ থেকে এটিই সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া, যা এমন এক সময়ে এসেছে যখন বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন যে, চলতি বছরে দেশটির প্রতিরক্ষা বাজেট ৭.২ শতাংশ বৃদ্ধি করা হবে। তিনি সতর্ক করে বলেছেন, “বিশ্বব্যাপী এক শতাব্দীর মধ্যে দেখা যায়নি…
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে রূপসী চাকমা (২৬) নামে এক নারী মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে দুর্ঘম দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নারীর মরদেহের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও থানায় কেউ অভিযোগ করেনি। ভিডিওতে দেখা যায়, রূপসী চাকমার স্বজনরা মরদেহ ঘিরে আর্তনাত ও কান্না করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছে। নিহতের স্বামীর নাম হেমন্ত চাকমা। ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, ‘সকালে গ্রামে ঢুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে জনসংহতি সমিতির (সন্তু লারমা নেতৃত্বাধীন) সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমা মারা যান। এসময় গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে…
রোজেলা বা আমিলা, যা পার্বত্য চট্টগ্রামে চুকাই, চুকুরি, মেস্তা, হড়গড়া, হইলফা নামেও পরিচিত, এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষভাবে পরিচিতি পাচ্ছে। এই ফলটি প্রধানত পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায় এবং তা খাবার, জ্যাম, চাটনি, চা, এমনকি ভেষজ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। খাগড়াছড়ির কৃষকরা বাণিজ্যিকভাবে রোজেলা চাষ করে লাভবান হচ্ছেন, যা আগে তেমন পরিচিত ছিল না। রোজেলা, যাকে স্থানীয়ভাবে ‘আমিলা’ বলা হয়, পাহাড়ি অঞ্চলে নানা নামেও পরিচিত। চাকমা ভাষায় ‘আমিলা’, মারমা ভাষায় ‘পুং’, এবং ত্রিপুরা ভাষায় ‘মুখ্রোই বৌথাই’ নামে পরিচিত এই ফলটি এখন বিশেষভাবে জনপ্রিয়। একসময় এ ফলের চাহিদা ছিল না, তবে এখন সারা দেশে এর কদর বেড়েছে। খাগড়াছড়িতে উৎপাদিত আমিলা পাইকারদের কাছে…
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যে স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শাহিন মিয়া ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ জে এম নাহিদ হোসেন এর নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোট খাগড়াছড়ি বাজারে ফলের আড়ত,বিভিন্ন মুদি দোকান, ভোগ্য পণ্যের সরবরাহকারী, চালের দোকানে পন্যের মুল্য যাচাই করে দেখেন। এ সময় পন্যের মুল্য তালিকা প্রদর্শনা না করা, রশিদ সংরক্ষন না করে অতিরিক্ত দামে পন্য বিক্রির অভিযোগে ৫টি মামলা করে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে খাদ্য বিভাগ, কৃষি বিপনন কর্মকর্তা,কনজুমারস…
