Author: অনুসন্ধান নিউজ
ব্যাপক সমালোচনার মুখে ইসরায়েলকে দেওয়া এক টন ওজনের শত শত বোমার চালান আটকে দিয়েছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় বসেই বাইডেনের সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প। গেল বছরের মে মাসে এক টন ওজনের ১ হাজার ৮০০ বোমার চালান আটকে দিয়েছিলেন বাইডেন। শনিবার (২৫ জানুয়ারি) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেন, এর অনেক কিছুই ইসরায়েলের পথে রয়েছে। ইসরায়েল অনেক ধরনের বোমা অর্ডার করেছিল। এ জন্য দামও পরিশোধ করেছিল। কিন্তু বাইডেন সেগুলো ইসরায়েলকে দেয়নি। এখন সেগুলো ইসরায়েল যাচ্ছে, বাইডেনের স্থগিতাদেশ তুলে নিয়ে এভাবেই সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। এর আগে শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন্স কমিটিকে…
২০২৪ সালের ১৬ জুলাই। সেদিন বিকেলে রংপুরে পুলিশের গুলিতে শহিদ হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্রনেতা আবু সাঈদ। বাংলাদেশ জুড়ে যখন সহিংস পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ছিল, তখন আওয়ামী লীগের মন্ত্রীদের অস্বাভাবিক আচরণ আওয়ামী লীগের মাঠপর্যায়ের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জুলাই আগস্টের ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও নৃশংস সরকার, ছাত্র-েজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়। এই বিদ্রোহ ১ জুলাই শুরু হয়ে ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয়। আন্দোলনে অন্তত ৮৩৪ জন নিহত হয় বলে সরকারি হিসাবে বলা হয়েছে । আরও ২০ হাজার জন আহত হয়েছে। এর মধ্যে…
রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পাশাপাশি রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো।
প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার টান চাল চট্টগ্রাম বন্দরে এসেছে। ভারত থেকে ১৫ হাজার টন ও মায়ানমার থেকে ২২ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিন ভিক্টরি ও খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।…
