আজ শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা ও সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক মহাপরিচালক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. হাশিম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মো. আইয়ুব।
এছাড়া, মাহফিলে জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংগঠনের সাবেক নেতা মিনহাজ মুরশিদ, সংবিধান ও রাষ্ট্রবিরোধী ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলার স্বীকার ও সদ্য কারামুক্ত জুলাই বিপ্লবী ছাত্র নেতা শাহদাত ফরাজী সাকিব, গণ অধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, অনুসন্ধান নিউজের প্রকাশক ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে মতামত ব্যক্ত করেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

