শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের করা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া এই মামলায় কারাবন্দি চারজন অভিযুক্তকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই চারজন হলেন—
✅ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু
✅ সাবেক আইজিপি শহীদুল হক
✅ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান
✅ সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম
অন্যদিকে, সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় দশজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর নায়েক মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
