বাংলাদেশ ব্যাংক আরও তিনটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংক।
আজ (বুধবার) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এসব ব্যাংকের বেশ কয়েকজন পরিচালক পলাতক থাকায় পর্ষদ পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন পারভেজ তমাল, এনআরবি ব্যাংকের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মাহতাবুর রহমান, আর মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এইচএন আশিকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন পর্ষদ গঠনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়াকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে। তবে এনআরবি ব্যাংক ও মেঘনা ব্যাংকের জন্য এখনও নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি।
শেখ হাসিনা সরকার পতনের পর এটি ১৪তম ব্যাংক, যার পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হলো।
আরও তিন বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
এই বিভাগের আরও খবর
Add A Comment
সম্পাদক: অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার
প্রকাশক: মো: মনির হোসেন
ঠিকানা
৮ম তলা, হক টাওয়ার, ৪৬/৬ বাগানবাড়ি, বণশ্রী রামপুরা,ঢাকা-১২১৯
সিরাজুল ইসলাম বিল্ডিং (৩য় তলা), শাপলা চত্বর, খাগড়াছড়ি
© 2025 Anusandhan.news || Developed by MicroWeb Technology Ltd.

