আল আমিন
পানছড়ি প্রতিনিধিঃ জেলার পানছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছেন পানছড়ি আবাসিক প্রকৌশলী ।
১৪ মার্চ রোজ শুক্রবার মিটার রিডারম্যান মিটার রিডিং সংগ্রহ করতে গেলে সে কোন মিটার না পেয়ে, তাৎক্ষণিক বিষয়টি উপ সহকারী বাউবো প্রকৌশলী চঞ্চল আলী ও লাইন ম্যান প্রদেয় চাকমাকে জানালে তারা ঘটনা স্হালে এসে বিদ্যুৎতের অবৈধ লাইনটি বিচ্ছিন্ন করেন।
এ বিষয়ে উপ সহকারী প্রকৌশলী চঞ্চল আলীর সাথে ফোনে কথা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানা যায়, এ অবৈধ বিদ্যুৎ লাইন থেকে সামনে একটা দোকান ও পাশের আরও একটা দোকানে অবৈধ থেকে অবৈধ সংযোগ দিয়েছেন। এই আওয়ামীলীগ অফিসে দীর্ঘ ১৭ বছর যাবৎ ২ টন পাওয়ারের ১ টি এসি, ৫ টি সিলিং ফ্যান,৫ টি বাল্প,টিভি,ওয়াটার হিটার সহ বৈদ্যুতিক অনেক কিছু ব্যবহার করা হয়েছে। এবং আওয়ামীলীগ দলীয় অফিসের নামে কোন মিটার নাই। যদি প্রতি মাসে ৫০০০ টাকা বিল আসে তা হলে ৫০০০×১২=৬০০০০×১৭=১০২০০০০/= ( দশ লক্ষ বিশ হাজার) টাকা সরকারের ক্ষতি সাধন হয়েছে।
এ ব্যাপারে স্হানীয় জনগন আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাদের মামলার দাবী জানান।

