খাগড়াছড়ি পার্বত্য জেলার নবগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার পানছড়ি আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজেস্ট্রিট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পানছড়ি হতে খাগড়াছড়ি সড়কের দ্রুত পুর্ণ সংস্করণ সহ উপজেলার বিভিন্ন সমস্যা সমধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা স্হানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, উপজেলা জামাত সভাপতি মোঃ জাকির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি সদস্য ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
আল আমিন, পানছড়ি প্রতিনিধি

