Author: অনুসন্ধান নিউজ
গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া বীর কাশেমের আত্মার মাগফিরাত কামনায় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে রাঙ্গামাটিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে রাঙ্গামাটি জেলা শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাঙ্গামাটির নেতাকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. ইমাম হোছাইন ইমু, ওয়াহিদুজ্জামান রোমান, মো. রবিউল ইসলাম, তাহসিন ওয়াহিদ, মো. সাউবান, আব্দুস সাত্তার, মো. সোহাগ, মো. ইরফান সহ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। এবং…
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জেলার কর্মরত সাংবাদিকেরা। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণায় নেমেছে। এঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর আগমনে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার(১১ই ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর জেলা মসজিদ মিশন সভাপতি মাহবুবুর রহমান মাদানি, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা,সাধারণ সম্পাদক অমৃত কর্মকার,পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা,রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের। রামগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এমরান হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল হোসেন, শূরা ও…
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, তাকে সাড়ে ৭টার দিকে রাজধানীর সোবাহানবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হতা মামলা আছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামীকাল তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুদিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ…
কক্সবাজারের সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ ইয়াবাসহ মুজিবুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটক মুজিব সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, বাড়িতে বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছেন আওয়ামী লীগ নেতা মুজিব। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাকে ধরে ফেলেন কোস্টগার্ড সদস্যরা। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ২৭৪ ইয়াবা উদ্ধার করা হয়।
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পূর্ণমোহন পাড়া হতে আঞ্চলিক উপজাতীয় সংগঠনের এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনীর টহল দল। সুত্র জানায় , বৃহস্পতিবার মধ্যেরাতে এসআই সদানন্দ বৈদ্য সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার লতিবান ইউপির গঙ্গারাম পাড়া (পূর্ণমোহন কার্বারী পাড়া) এলাকা হতে মৃত বীরেন্দ্র ত্রিপুরার ছেলে উপজাতীয় আঞ্চলিক সংগঠনের সদস্য ওপেন্দ্র ত্রিপুরা (৩৪) কে ১টি পিস্তল ও গুলি সহ আটক করে। আটককৃত ওপেন্দ্র ত্রিপুরা ইউপিডিএফ এর সদস্য বলে স্বীকার করে। পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, যৌথ অভিযানে আটককৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক মামলায় দিয়ে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও অবৈধ চোরাচালান , মাদক নিয়ন্ত্রন…
খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের জেলা উপপরিচালক নাজমুন আরা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামান, সংবাদকর্মী মোকতাদের হোসেন ও ইসমাইল হোসেন প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরে…
দীর্ঘ ৩ যুগ পর আশার আলো দেখছে জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকাবাসী। দীর্ঘ প্রতিক্ষার পর আগামী বুধবার চালু হচ্ছে উল্টাছড়ি বাজার। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে উল্টাছড়ি বাজার চালুকরণের লক্ষ্যে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাজার চৌধুরী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপি-র সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি-র সভাপতি মোঃ বেলাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলাবন্ধনে উল্টছড়ি বাজারটি চালু করতে সকলের সহযোগীতা চাই। এখানে বাজারটি চালু করতে যারা অবৈধভাবে বাধা সৃস্টি করবে তাদেরকে প্রশাসনের সহযোগীতায় দমন করা হবে। বাজারটি চালু হলে সকল সম্প্রদায়ের ৬টি গ্রাম…
যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পের ৯০ শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণ হলে তার ১০ বছরের জেল হতে পারে। কারণ, ব্রিটেনের…
মিয়ানমার থেকে ২২ হাজার টন এবং ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। আজ বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ১৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমভিবিএমসি পান্দরা জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
