কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধা-যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় আবেদনের মাধ্যমে খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে ৯ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন।
খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল আজ বুধবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত চূড়ান্ত ফলাফল ঘোষনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান (পিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম পিপিএম (সেবা), সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ফেনী জেলা তাসলিম হুসাইন ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
লিখিত পরীক্ষায় মোট ৩১ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ন হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ৯ জন চূড়ান্ত মেধাতালিকায় এবং ৩ জন অপেক্ষমান তালিকায় স্থান পান। প্রার্থী হিসেবে সাগে ৪ শতাদিক পরীক্ষায় অংশ নেয়।

