জুলাই গণঅভুত্থান ২০২৪ আহত এমআইএস ভুত্ত ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ রবিবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো: আব্দুল খালেক। এছাড়া অনুষ্ঠানে পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা: মো: সাবের, জুলাই আন্দোলনের যোদ্ধা জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ১৭ জনকে সন্মাননা ক্রেষ্ট, ফুল ও ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে সি ক্যাটাগরির গেজেটুক্ত ৯ জনকে এক লক্ষ টাকা করে চেক হস্তান্তর করা হয়।

