Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ মে- ২০২৬) বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাসদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা ফায়ার করে। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১টি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, ২টি এফসিসি এবং অন্যান্য সরঞ্জাম…

বিস্তারিত

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম বাটনাতলী ইউনিয়নে একটি স্পোর্টস ক্লাব, একটি কম্পিউটার ক্লাব এবং আসালংপাড়ায় সুপেয় পানির ওয়াটার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় বুধবার (২০ মে- ২০২৬) এসব উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত ১৮ মে- ২০২৬ (সোমবার) চট্টগ্রামের এড়িয়া কমান্ডার (জিওসি) বাটনাতলী আর্মি ক্যাম্প পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে দ্রুত সমাধানের নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় মাত্র…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর দীঘিনালা জোন পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীঘিনালা জোন সূত্রে জানা যায়, ১৪ মে- ২০২৬ (বৃহস্পতিবার) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করলে ৩-৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর ও গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য দিনব্যাপী বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে- ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মহালছড়ি উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনা এবং মহালছড়ি জোনের তত্ত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে লায়ন্স ক্লাবের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও রোটারি ক্লাব। ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। আয়োজকদের তথ্যমতে, চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন মোট ৫৬৮ জন। এর মধ্যে ২৯৬ জন পাহাড়ি ও ২৭২ জন বাঙালি…

বিস্তারিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাউজপাড়া এলাকায় চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সোমবার (৪ মে- ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে সাজেক-বাঘাইহাট সড়কে একটি মালবাহী চাঁদের গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এতে সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং পর্যটকসহ স্থানীয় সাধারণ মানুষ আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাগড়াছড়ি রিজিয়নের অধীন ১৪ ইস্ট বেঙ্গল (১৪ ইবি) বাঘাইহাট জোনের সাজেক টিওবির একটি বিশেষ দল। সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং আটকে…

বিস্তারিত

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে দিনব্যাপী একটি বিনামূল্যের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে- ২০২৬) লংগদু ইউনিয়নের ভাইবোনছড়া বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এই বিশেষ মেডিক্যাল ক্যাম্পে এলাকার সুবিধাবঞ্চিত জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেনাবাহিনীর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এই ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ৪৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। আগত রোগীদের মধ্যে চর্মরোগ (স্ক্যাবিস), দীর্ঘমেয়াদি ব্যথা, গাইনি সমস্যা, ডায়াবেটিস,…

বিস্তারিত

পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এর উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাপক টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত আলীকদম জোনের তত্ত্বাবধানে কুরুকপাতা ও পোয়ামুহুরীসহ মোট ১৪টি দুর্গম পাড়ায় এ কার্যক্রম পরিচালিত হয়। কঠিন ভৌগোলিক প্রতিবন্ধকতা অতিক্রম করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয় স্থানীয় জনগণের দোরগোড়ায়। উপজেলায় নির্ধারিত ৮,২৭৮ জনের লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে ৬,৫১৩ জনকে টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে কুরুকপাতা ইউনিয়নে ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হয়, যা শিশুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত…

বিস্তারিত

ঘূর্ণিঝড়ের প্রভাবে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুং সোবহানপুর এলাকায় গত ২৮ এপ্রিল ফসলী জমির পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবল বৃষ্টি ও পানির তোড়ে স্থানীয় কৃষকদের ফলের বাগান এবং প্রায় ৫০ একর জমির পাকা ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। এতে কৃষকরা চরম বিপাকে পড়েন এবং তাদের কষ্টার্জিত ফসল হারানোর শঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হকের সার্বিক নির্দেশনায় ১ মে- ২০২৬ (শুক্রবার) মেরুং ইউনিয়নের হিল ভিডিপি প্লাটুন সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে দেন। স্থানীয় সূত্রে…

বিস্তারিত

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৫ এপ্রিল- ২০২৬) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোন এই অভিযান পরিচালনা করে। জানা যায়, উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া এলাকায় ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় দেখা যায়। পরে ঘর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ধন বিকাশ ত্রিপুরা (২৪), রিনলিয়ানা লুসাই (২৬), মঙ্গল ত্রিপুরা (৪১) জুপি ত্রিপুরা (৩৮)। পরে আটক চারজনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ সাজেক পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা…

বিস্তারিত

জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় পার্বত্য চট্টগ্রামকে ঘিরে পিসিজেএসএস-এর প্রতিনিধি আগস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার প্রদত্ত বক্তব্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল- ২০২৬ (মঙ্গলবার) আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা বক্তব্যকে “বিতর্কিত ও দেশবিরোধী” আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক ফোরামে উপস্থাপিত তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ। প্রধান অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক…

বিস্তারিত