Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় বেতছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড় কাটার সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল- ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে বাচা মেরুং এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মো. ইউসুফ আলী (৩০) কোনো বৈধ কাগজপত্র ছাড়াই একটি পাহাড়ের মাটি কাটছিলেন। তিনি দাবি করেন, আশরাফুল নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছেন। তবে জমির প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে ইউসুফ আলী ও এক্সকাভেটর চালক মো. সেলিমকে আটক করে। পরে তাদের ব্যবহৃত এক্সকাভেটরসহ দীঘিনালা থানা পুলিশের কাছে নিয়ে…
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় অবৈধভাবে অকটেন পাচারের সময় ৯০ লিটার তেল জব্দ করেছে প্রশাসন। শনিবার (১১ এপ্রিল- ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে পলাশ ফিলিং স্টেশন থেকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অকটেন পাচারের সময় সেনাবাহিনীর দীঘিনালা জোনের টহলদল ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমীর নেতৃত্বে অভিযান চালিয়ে তেলসহ সংশ্লিষ্টদের আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ফিলিং স্টেশনের মালিক পরিমল নাথ এবং পাচারকারী রাজন কর্মকারকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল তালিকাভুক্ত করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।…
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন ও বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল- ২০২৬) পরিচালিত এ অভিযানে জানা যায়, দুষ্কৃতকারীরা বন বিভাগের সেগুন বাগান থেকে গাছ কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ সময় সেনাবাহিনী ও বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে মোট ১৫২.৭১ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা। পরে জব্দকৃত কাঠ বাঘাইহাট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো…
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের সাজেক এলাকায় বৈসাবি (বিজু) উৎসব উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন। শনিবার (১১ এপ্রিল- ২০২৬) ত্রিপুরা ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে ঘিরে ক্লাবের সভাপতি খুশিরাম ত্রিপুরা ও সহ-সাংগঠনিক সম্পাদক মতিরঞ্জন ত্রিপুরার নিকট আনুষ্ঠানিকভাবে এ সহায়তা হস্তান্তর করা হয়। প্রতি বছর পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈসাবি আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়। দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের আয়োজন সফল করতে স্থানীয় সংগঠনগুলোর জন্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ধারাবাহিকতায় বাঘাইহাট সেনা জোনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি খুশিরাম ত্রিপুরা…
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে (১০ এপ্রিল-২০২৬) রাতে বৌদ্ধমনিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল কাঠালতলী যাত্রী ছাউনিতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মি.মি. এসএমজি’র ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে যাওয়ার পথে প্রায় ১০০-১১০ জনের একটি সশস্ত্র দল টহলদলকে ঘেরাও করে। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক কৌশল ও সাহসিকতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে…
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় বৈসাবি (বিজু) উৎসব উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল- ২০২৬) গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাঘাইহাট সেনা জোন এই সহায়তা প্রদান করে। অনুষ্ঠানে বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা এবং বিজু উৎসবের আহ্বায়ক বাবুধন চাকমা। প্রধান অতিথি সেনাকর্মকর্তা তার বক্তব্যে বলেন, সকলের অংশগ্রহণে…
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়িতে বিভিন্ন আয়োজক কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (০৯ এপ্রিল- ২০২৬) সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে লক্ষীছড়ি, বার্মাছড়ি ও দুল্যাতলী এলাকার বিভিন্ন সাংস্কৃতিক ও উৎসব আয়োজন কমিটির মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সহায়তা র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রদান করা হয়েছে বলে জানা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. তাজুল ইসলাম। এছাড়াও সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উৎসব চাকমা ও মারমা…
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মো. আশরাফুল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল- ২০২৬) রাতে উপজেলার মহামুনি তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়। জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে টহল দলটি মহামুনি তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন আশরাফুলকে আটক করে। পরবর্তীতে তল্লাশি করে তার কাছে থাকা ব্যাগ থেকে অবৈধ ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আশরাফুল ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামের গোবরা পাড়া এলাকার রবজেল মন্ডলের ছেলে বলে…
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের আওতাধীন কুকিছড়াপাড়া এলাকায় ভোররাতে পরিচালিত এক ঝটিকা অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, ইউপিডিএফ (মূল) সংগঠনের ১০-১৫ জনের একটি সশস্ত্র দল কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাসদস্যরা ইউপিডিএফের পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করলে সেখানে অবস্থানরত দুইজন সশস্ত্র সদস্য দ্রুত পাশের একটি ছড়ায় ঝাঁপ দিয়ে পালিয়ে…
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম প্রাতাপাড়ায় বম জাতিগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সোমবার সকালে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম এবং সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মেসবাহ উদ্দিনের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে বম সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দ, কারবারি, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় পাড়াবাসী অংশ নেন। অনুষ্ঠানে প্রাতাপাড়ার কিয়াং ঘরের জন্য চেয়ার-টেবিল এবং শেরকর পাড়ার কিয়াং ঘরের জন্য সোলার প্যানেল ও ব্যাটারি প্রদান করা হয়। এসব সহায়তা স্থানীয়দের সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে…
