রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় অবস্থিত হুসাইনিয়া এতিমখানায় গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে, খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ বাঘাইহাট সেনা জোন।
সোমবার (১৩ এপ্রিল- ২০২৬) দুপুরে আয়োজিত এ কার্যক্রমে এতিমখানার শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এতে করে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘাইহাট সেনা জোনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা। এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

