What's Hot
Deprecated: Case statements followed by a semicolon (;) are deprecated, use a colon (:) instead in /home/mainstre/anu/wp-content/themes/smart-mag/blocks/loop-posts/base-post.php on line 462
Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ। যেখানে দিনরাত ২৪ঘন্টা নানা জাত ও রঙ্গের ফুলের মিশ্রিত বিশুদ্ধ বাতাস মিলে। মিলে নানা জাত ও রঙ্গের ফুলের অমলিন সৌরভ। শীতের স্নিগ্ধ সকালে শিশির বিন্দুতে ভিজে লাল টকটকে হয়ে উঠেছে ডালিয়া। ফুল ডালিয়ার সাথে পাল্লা দিয়ে রাতভর শিশির স্নানে রঙ্গ ধরেছে চন্দ্রমল্লিকাতেও। শুধু তাই নয়, সকলকে তাক লাগিয়ে হিমেল হাওয়ায় সতেজ হয়ে উঠেছে গাঁদা ফুলগুলো। ফুলে ফুলে উড়ে উড়ে নাচন করছে নানা রঙের প্রজাপ্রতিগুলো। হয়তো তাঁরা ফুলকে নিয়ে গাইছে কোনকিছু। তারই সাথে তাল মিলিয়ে নানা জাত ও রঙের ফুলের সমারোহে সাজানো গোছানো স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের চারপাশে যেন মৌ মৌ করছে রঙিন ফুলের সৌরভ। ফুলের পরশ ও সৌরভে…
জেলার দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘণশ্যাম ত্রিপুরা মানিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এরশাদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে মতবিনিময় সভা শেষে ফেরার পথে প্যানেল চেয়ারম্যান ঘণশ্যাম ত্রিপুরাকে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ। এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এরশাদকে দীঘিনালা থানা বাজার থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া। তিনি জানান, যে দু’জনকে আটক করা হয়েছে তাঁদের বিরুদ্ধে পূর্বে থানায় মামলা রয়েছে।
দেশব্যাপী আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাসী কার্যক্রম, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বোয়ালখালী নতুন বাজার থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে কলেজ গেইট এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী রানা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
চেহারার সাথে ছবি মিলিয়ে নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবী এবং বিগত ১৬ বছর যাবত পর্দাশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন ও সমাবেশ করেছে পর্দাশীল নারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের হাতিমুড়া বাজারে পর্দাশীল নারী সমাজের ব্যানারে এই মানববন্ধন করে কয়েকশত নারী। মানববন্ধনে তারা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দাশীল নারীরা বৈষম্যের শিকার হচ্ছে বারবার। গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দাশীল নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। পর্দাশীল নারীরা এসব হেনস্তার অবসান চান। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়া এলাকার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আলহুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানায়’ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোন (৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)। ৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে দশটার দিকে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সাখাওয়াত হাসান, অনারারী লে. আব্দুল মান্নান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন সহ এলাকার…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ইউনিয়ন যুব দল নেতার উপর হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। জানাযায়, তাঁর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দু’টি মামলা রয়েছে। এছাড়াও সোমবার দুপুরে মেরুং ইউনিয়ন যুবদল নেতা মো. আইন উদ্দিনের উপর হামলা ও মারধরের ঘটনায় উত্তেজিত জনতা আব্দুল লতিফকে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, ৫ আগষ্ট আওয়ামীগের পতন হয়েছে। কিন্ত বিএনপির লোকদের উপর দমন, নির্যাতন বন্ধ করেনি তাঁরা। আজ আমাদের যুব দল নেতার উপর হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেদীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, আব্দুল…
খাগড়াছড়িতে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি নিয়মিত মামলা দায়ের করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। আজ সোমবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তার বলেন,’শুষ্ক মৌসুমে জেলা সদর, দীঘিনালা, রামগড়, মাটিরাঙাসহ বিভিন্ন উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে পাহাড় কাটা হয়। পাহাড় কাটার পাশাপাশি জ্বালানি হিসেবে বনের কাঠ পোড়ানো বন্ধে বনবিভাগকে অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয় । এসময় বক্তারা আরো বলেন,’ বন ধ্বংস ও অবাধে শিকারের কারণে মায়া হরিণ, ধনেশসহ বনের বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। সভায় জীববৈচিত্র্য রক্ষায় অভিযান জোরদার করার হবে জানান জেলা প্রশাসক। খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নতুন পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। ১ জানুয়ারি শনিবার বিকেলে বোয়ালখালী নতুন বাজার সংলগ্ন দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। অন্যদের মধ্যে জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মাসুদ রানা, দীঘিনালা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম সহ জেলা-উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২৬ জানুয়ারি নতুন…
জেলার দীঘিনালা উপজেলার দুর্গম হাজাছড়া জোড়াব্রীজ এলাকায় শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন। ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে কবাখালী ইউপির দুর্গম হাজাছড়া জোড়াব্রীজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে কম্বল ও শীতের কাপড় বিতরণ করেন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. সিয়াম হাসান (পিএসসি)। এ সময় অনারারী লে. আবদুল মান্নান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাখাওয়াত হোসেন, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) উপস্থিত ছিলেন। এ সময় মিলি চাকমা (৩৫), মৃণাল কান্তি চাকমা (৬০) সহ অনান্য উপকার ভোগীরা সেনাবাহিনী থেকে বিনামূল্যে শীতবস্ত্র ও শীতের কাপড় থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
