Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কিয়াংঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চকলেট জব্দ করেছে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের সদস্যরা। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে খাগড়াছড়িতে পাচার হওয়ার সময় ১২০ প্যাকেট ভারতীয় (কিডো/পিনাট) চকলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০হাজার টাকা। বাঘাইছড়ি সেনা জোন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জনাযায়, কয়েকজন স্থানীয় পাহাড়ি যুবক সাজেকের উদয়পুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় পণ্য খাগড়াছড়িতে পাচার করছে। এ সময় ওয়ারেন্ট অফিসার মির্জা মাহবুবের নেতৃত্বে অভিযান চালালে ১২০ প্যাকেট ভারতীয় চকলেট পরিত্যক্ত অবস্থায় ফেলে চলে যায় পাচারকারীরা। বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলা সদরের মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা সরঞ্জাম দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের খাগড়াছড়ি সদর জোন। খেলাধুলা সরঞ্জাম বিতরণ করেন, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি)।  এছাড়াও একই দিনে সদর জোন কর্তৃক ঘাসবন আর্মি ক্যাম্পের আওতাধীন খরগো মহাজন পাড়া, বড় পাড়া সহ আশপাশের এলাকার দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে। এসময় ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী  বিদ্যালয়ের শিক্ষক, দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। 

বিস্তারিত

খাগড়াছড়িতে পাহাড়ের প্রবীণ ও গুণী সাংবাদিক একে এম মকসুদ আহমেদ’র মৃত্যুতে খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ খতমে কুরআন ও শোকসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সাংবাদিক একে এম মকসুদ আহমেদ’র বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং ১মিনিট নিরবতা পালন করে সবাই। শোকসভায় মকসুদ আহমেদ’র সাংবাদিকতার বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন সাংবাদিকরা। একে এম মকসুদ আহমেদ রাঙ্গামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন। পাশাপাশি পাহাড়ের প্রবীণ, গুণী ও সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে বেশ আলোচিত ছিলেন তিনি। শোকসভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলা সদরে কর্মরত…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গিস্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক হয়ে শাপলাচত্বর এসে সমাবেশ করে। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসী সংগঠনগুলো দেশের বামধারার সংগঠনগুলোর সঙ্গে আতাত করে সাহাদাত ফরাজি সাকিবের নামে মিথ্যা…

বিস্তারিত

৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোনের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোন সদরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক (পিএসসি), সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়ক, বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক, বাবুছড়া ব্যাটালিন (৭ বিজিবি) অধিনায়ক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সামরিক-বেসামরিক অফিসার ও বিভিন্ন পদবির বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্বাধীনতা…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের সাজেক সড়কের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সিএন্ডবি) পরিত্যক্ত মাঠ থেকে ১টি ওয়ান শুটার পাইপ গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশের একটি অভিযানকারী দল। বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশের অভিযান পরিচালনাকারী দল (সিএন্ডবি) মাঠ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিস্তারিত

পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মানুষের মাঝে বিদ্যমান সম্প্রীতি বাড়াতে বন বিহারের ভান্তেদের সাথে পরিবারের সদস্যদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। শুক্রবার বিকেলে জেলার দীঘিনালা বন বিহারে আবাসিক ভিক্ষু প্রয়াত শ্রীমৎ জীবনসার মহাস্থবির ভান্তের অন্ত্যষ্টিক্রিয়া উপলক্ষে বুদ্ধপূজা, সীবলী পূজা, বুদ্ধমূর্তি দান, মহাসংঘদান, অষ্ট পরিস্কার দান, পিন্ডু দান ও নানাবিধ দানসহ স্বরণসভা ও মাঙ্গলিক পূণ্যানুষ্ঠানে যোগ দিয়ে বিহারের ভান্তেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় তাঁর সহধর্মিণী ফারজানা আক্তার চৌধুরী সহ পরিবারের অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি), বোয়ালখালী…

বিস্তারিত

চলতি বছরের গত ২৭ জানুয়ারি খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউপির বেলতলী পাড়ার অসহায় বরেন্দ্র লাল ত্রিপুরার বাসস্থান পরিদর্শন করে অসহনীয় জীবনযাপন দেখে একটি বসতঘর করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। খাগড়াছড়ি সেনা রিজিয়নের অর্থায়নে এতোদিন চলছিলো রান্নাঘর, ওয়াশরুম সহ নতুন বসতঘরের নির্মাণ কাজ। এখন শেষ হলো বরেন্দ্র লাল ত্রিপুরা ও তাঁর পরিবারের অপেক্ষার পহর। ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে তাঁর অসহনীয় বাড়িতে বরেন্দ্র লাল ত্রিপুরা ও তাঁর পরিবারের হাতে নতুন নির্মাণকৃত ঘর উদ্বোধন করে ঘরের চাবি বুঝিয়ে দেন, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি)।…

বিস্তারিত

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও অস্থিতিশীল সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার মোট ৯টি থানায় গতকাল রাত ১২টা পর্যন্ত বিভিন্ন মামলাভুক্ত আসামী ও অস্থিতিশীল সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মধ্যে ১৮ জনকে আটক করেছে খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। গ্রেফতার কৃতদের মধ্যে সকলেই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানাযায়।

বিস্তারিত

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বিভাগীয় অনুর্ধ্ব-১৭ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। এবারে টুনামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। আজ সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে বিভাগীয় এ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করেন, অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার  মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা ক্রীড়া অফিসার মো. হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, ক্রীড়া এডহক কমিটির সদস্য…

বিস্তারিত