Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়িতে পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন একটি ব্যাপক জনপ্রিয় পত্রিকা। এ পত্রিকা দেশের অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন নিউজ পাঠকদের জন্য তুলে ধরেন। তিনি পত্রিকাটির ১৬ বছর পদার্পণে পত্রিকার সাথে জড়িত সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম। আলোচনা সভায় অংশ নেন…

বিস্তারিত

সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানীয়  ৪৩ টি লুসাই ও ত্রিপুড়া পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা দিয়েছে খাগড়াছড়ি বিজিবি সেক্টর ও এর আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি), মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। সহায়তা হিসেবে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা-বাটি, গ্লাস, কলসি, মগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয় এবং পাশাপাশি নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সহায়তা প্রদান করেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিএসসি, জি)। এ সময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪…

বিস্তারিত

সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪৩ টি লুসাই ও ত্রিপুড়া পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা দিয়েছে খাগড়াছড়ি বিজিবি সেক্টর ও এর আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি), মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। সহায়তা হিসেবে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা-বাটি, গ্লাস, কলসি, মগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয় এবং পাশাপাশি নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সহায়তা প্রদান করেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিএসসি, জি)। এ সময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়ন…

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছে খাগড়াছড়ি সেক্টর এর খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বিজিবি’র  হেলিপ্যাড মাঠে ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, বিজিবি সবসময় শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবি কতৃক এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি কতৃক এমন মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচশত অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। ১৩ মার্চ (বৃহস্পতিবার) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে পাহাড়ী, বাঙালী সহ সকল সম্প্রদায়ের প্রায় পাঁচশত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারগুলো যেন একটু ভালো খাবার খেতে পারে তাই আমাদের এই আয়োজন। পূর্বের ন্যায় এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও এর আওতাধীন সেনা জোনগুলোর এমন সহযোগিতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রী বিতরণকালে রিজিয়ন কমান্ডার’র সহধর্মিণী, ব্রিগেড মেজর সাদাত…

বিস্তারিত

খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মার্চ (মঙ্গলবার) সকালে খাগড়াছড়ি সদর জোনের মাঠে উপকার ভোগীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন, জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি)। এ সময় স্থানীয় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, চিনি ১কেজি, ছোলা ১ কেজি এবং মুড়ি ১ কেজি। ইফতার সামগ্রী বিতরণকালে খাগড়াছড়ি সদর সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মাসে সবাই যেন একটু ভালোমন্দ খেতে তাই আমাদের ক্ষুদ্র এ প্রচেষ্টা। এছাড়াও তিনি বলেন, পার্বত্য…

বিস্তারিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ ৪জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের নারিকেল বাগান শান্তি কাউন্টার এলাকায় অভিযান চালায় খাগড়াছড়ি সদর জোনের একটি নিয়মিত টহল টিম। এ সময় ৯ কেজি গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংক একাউন্ট চেক সহ পাচারকারীকে আটক করে সেনাবাহিনীর টহল টিমের সেনা সদস্যরা। সেনাবাহিনী সূত্রে জানায়, গোপন সংবাদ ভিত্তিতে জানাযায়, একদল গাঁজা পাচারকারী গাঁজাসহ শান্তি পরিবহনে করে ঢাকায় যাবে। পরে সদর জোনের ওয়ারেন্ট অফিসার মো. রেজাউলের নের্তৃত্বে নিয়মিত টহল টিম অভিযান চালিয়ে ৪জন পাচারকারীকে ৯ কেজি গাঁজা ও অনান্য সামগ্রীসহ আটক করে। পরে তাঁদেরকে খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করা হয়।

বিস্তারিত

পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে দীঘিনালা উপজেলা বিএনপি। ৮ মার্চ (শনিবার) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম শফিক। সভায় দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আগামী ১৭ মার্চ ১৬তম রমজানে ইফতার ও দোয়ার মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী হাবিব উল্লাহ রানা, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত

এ যেন “মরার উপর খাঁড়ার ঘা”। ছয় মাসের মাথায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার বাজারে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার আনুমানিক রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানাযায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর দীঘিনালা জোন, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মুদি দোকান, কাপড়ের দোকান, ফার্মেসী, টেলিকমের দোকান সহ আনুমানিক ১০ টি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানাযায়। এতে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুণ লাগার কারণ জানা না গেলেও ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। ফায়ার সার্ভিস ও স্থানীয়…

বিস্তারিত

পাহাড়ের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত রাঙামাটি পার্বত্য জেলার সাজেকের রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র এলাকায় অগ্নিকাণ্ড পরবর্তী পূর্ণগঠন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন (৬ বেঙ্গল রেজিমেন্ট)। সোমবার দুপুরে বাঘাইহাট সেনা জোন সদরে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি)। সভায় তিনি বলেন, অগ্নিকাণ্ডে সাজেক পর্যটন কেন্দ্রের ক্ষতিগ্রস্ত অংশটুকু পূর্ণগঠনে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয়দের বসতঘর ও কর্মসংস্থান তৈরিতেও সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। অগ্নিকাণ্ড ও দূর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত স্থাপনা নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন,…

বিস্তারিত