খাগড়াছড়িতে পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন একটি ব্যাপক জনপ্রিয় পত্রিকা। এ পত্রিকা দেশের অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন নিউজ পাঠকদের জন্য তুলে ধরেন। তিনি পত্রিকাটির ১৬ বছর পদার্পণে পত্রিকার সাথে জড়িত সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম। আলোচনা সভায় অংশ নেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, খাগড়াছড়ি জেলা জামাতের প্রতিনিধি মো. আবু ইউসুফ, সনাকের সহ-সভাপতি অংসু মারমা, সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর মল্লিক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম জেলা সদরে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে হাফেজ মাওলানা এটিএম তারেক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধিকে পুষ্প মাল্য প্রদান করেন।

