পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচশত অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
১৩ মার্চ (বৃহস্পতিবার) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে পাহাড়ী, বাঙালী সহ সকল সম্প্রদায়ের প্রায় পাঁচশত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারগুলো যেন একটু ভালো খাবার খেতে পারে তাই আমাদের এই আয়োজন। পূর্বের ন্যায় এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের জন্য খাগড়াছড়ি রিজিয়ন ও এর আওতাধীন সেনা জোনগুলোর এমন সহযোগিতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণকালে রিজিয়ন কমান্ডার’র সহধর্মিণী, ব্রিগেড মেজর সাদাত রহমান, জিএসও-২ মেজর মোস্তফা আরেফিন উপস্থিত ছিলেন।

