পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছে খাগড়াছড়ি সেক্টর এর খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।
১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বিজিবি’র হেলিপ্যাড মাঠে ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, বিজিবি সবসময় শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবি কতৃক এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি কতৃক এমন মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।

