Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিডি ক্লিন খাগড়াছড়ি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের ফোর পয়েন্ট রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) খাগড়াছড়ি’র নাজমুন আরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন, বিডি ক্লিন খাগড়াছড়ি’র উপদেষ্টা মো. সাইফুল্লাহ, মো. আবু হানিফ, ইঞ্জিনিয়ার আবদুল মজিদ। এ সময় বিডি ক্লিন খাগড়াছড়ি’র সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল , সহ-সমন্বয়ক, উপ-সমন্বয়ক সহ উপজেলা সমন্বয়ক ও বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ধারাবাহিকভাবে বিডি ক্লিন উপজেলাগুলোর ইফতার মাহফিল সম্পূর্ণ করা হয় ইফতার পূর্ব মূহুর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ মারুফ।

বিস্তারিত

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে টিসিবির সরকারি পণ্য সহ ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদরের কুমিল্লাটিলা ২নং ওয়ার্ডস্থ এলাকার নাজমুল স্টোরে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. নাজমুল হাসানকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর দোকান থেকে কালো বাজারের উদ্দেশ্যে মজুদকৃত সরকারি টিসিবির পণ্য ৫৪ কেজি মসুর ডাল, ২৭ কেজি চিনি ৫৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে আটককৃতের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর আসামী মো. জহিরুল ইসলামকেও আটক করে পুলিশ। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলা নং ০৬, এবং আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিস্তারিত

খাগড়াছড়ির স্থানীয় পেশাজীবি সাংবাদিকদের সংগঠন খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। শুরুতে প্রয়াত সাংবাদিক খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নূরুল আলমের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করে সকলেই। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন,…

বিস্তারিত

আ‌ধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতি‌পক্ষের হামলায় পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠ‌ন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)র সদস‌্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় নিহ‌তের ছোট বোন তারাপতি ত্রিপুরা (২০) আহত হয়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। বুধবার (১৯ মার্চ) সকালের দি‌কে উপ‌জেলার তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুবি ত্রিপুরা একই এলাকার বাসোন ত্রিপুরার ছে‌লে। জানা যায়, সকাল সাড়ে ৭টার আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র অস্ত্রধারী হেডম্যানপাড়ায় অবস্থানরত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হন। এসময় সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন বলে…

বিস্তারিত

দীঘিনালা সেনা জোন (৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ ৯ জন শিক্ষার্থীকে শিক্ষা সরঞ্জামের জন্য আর্থিক সহায়তা প্রদান, নানা বয়সী ৯ জন অসুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা, মেডিকেল সেবা ও সম্প্রতি ঝড় ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। বুধবার (১৯মার্চ) দুপুরে দীঘিনালা জোন সদরে উপস্থিত উপকার ভোগীদের সাথে কথোপকথন ও তাঁদের খোঁজখবর নিয়ে সহায়তাগুলো তুলে দেন, দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)। এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ, আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি সহ বিভিন্ন পদবির অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক লে. কর্ণেল ওমর…

বিস্তারিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ (সোমবার) উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি মসজিদ সংলগ্ন মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নিদের্শ আছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনৈতিক কার্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা পেলে তাঁদেরকে ছাড় দেয়া হবে না। যেকারণে স্বৈরাচারি বিগত সরকার দেশ ছেড়ে পালিয়েছে সে সব কর্মকাণ্ড যেন বিএনপিতে চর্চা না হয়। আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ও মানিকছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের অভিযানে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর মংচাচিং মার্মা (৪৫) কে অস্ত্র সহ আটক করা হয়েছে। সেনাবাহিনী সূত্র জানায়, রবিবার (১৬ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল টিমের অংশ হিসেবে সিন্ধুকছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্লেল ইসমাইল সামস আজিজি (পিএসসি) এবং মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাইমুর রহমান নিশাদের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে সেরাবাহিনীর সদস্যরা। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ময়ূরখীল এলাকা থেকে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর মংচাচিং মার্মাকে অস্ত্রসহ আটক করা হয়। জানাযায়, মংচাচিং মার্মা বান্দরবান জেলা সদর উপজেলার বাসিন্দা। এ সময় আটককৃতের…

বিস্তারিত

“নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল” এর নবনির্মিত অডিটোরিয়াম ভবনের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ও অত্র হাইস্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় অত্র হাইস্কুলের অধ্যক্ষ রুশদীনা আখতার জাহান উপস্থিত ছিলেন। ১৬ মার্চ রবিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের সেনা রিজিয়ন কর্তৃক পরিচালিত “নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল” এর নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর মো. মোস্তফা আরেফিন, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা…

বিস্তারিত

খাগড়াছড়িতে পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন একটি ব্যাপক জনপ্রিয় পত্রিকা। এ পত্রিকা দেশের অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন নিউজ পাঠকদের জন্য তুলে ধরেন। তিনি পত্রিকাটির ১৬ বছর পদার্পণে পত্রিকার সাথে জড়িত সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম। আলোচনা সভায় অংশ নেন…

বিস্তারিত

সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানীয়  ৪৩ টি লুসাই ও ত্রিপুড়া পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা দিয়েছে খাগড়াছড়ি বিজিবি সেক্টর ও এর আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি), মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। সহায়তা হিসেবে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা-বাটি, গ্লাস, কলসি, মগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয় এবং পাশাপাশি নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সহায়তা প্রদান করেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিএসসি, জি)। এ সময় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪…

বিস্তারিত