Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ (১৮ এপ্রিল) শুক্রবার সন্ধ্যার পরে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। পুলিশ জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় কতিপয় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার একটি ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাঁদের সাথে থাকা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি (১টি এলজি ও ১টি কার্তুজ) উদ্ধার করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান,…

বিস্তারিত

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে সেনাবাহিনীর নের্তৃত্বে জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক নোয়াপাড়া এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানায় যৌথবাহিনী সূত্র। এ সময় যৌথবাহিনীকে জেলা সদরের বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদও করা হয়। এদিকে অপহৃত ৫ শিক্ষার্থীসহ ৬জন তিন দিনেও উদ্ধার না হওয়ায় উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে পরিবারে। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নের্তৃত্বে শুক্রবার সকাল থেকে জেলা শহরের পানখাইয়া পাড়া, মধুপুর ও নোয়াপাড়া এলাকাসহ আশপাশের…

বিস্তারিত

খাগড়াছড়িতে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬ টি পরিবারের মাঝে নগদ অর্থ ৫ হাজার টাকা হারে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। প্রাথমিক পর্যায়ের মানবিক সহায়তা হিসেবে এ অর্থ প্রদান করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। এছাড়াও খাগড়াছড়ি “আলুটিলা পূর্ণ বাসন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়” মেরামতের জন্য ৫ বান ঢেউটিন এবং মেরামত খরচ বাবদ নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ১৬ এপ্রিল (বুধবার) দুপুরে সেনা রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকা ও বিদ্যালয় পরিদর্শন পূর্বক এসব সহায়তা প্রদান করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সদর জোন…

বিস্তারিত

খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে তৃনমুল পর্যায়ের নন মুসলিম আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে নববর্ষ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কুমিল্লাটিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন (বিভিএম)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান (পিপিএম)। এ সময় জেলার ৯টি উপজেলার মোট ১০০ জন নন মুসলিম সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ঈদুল ফিতরে সকল মুসলিম সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ…

বিস্তারিত

‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে পাহাড়ের দুর্গম ও পিছিয়ে পড়া মানুষের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবহিনী। শান্তি শৃঙ্খলার রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের চূড়ায় শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা সহ সুখে-দুঃখে নানাভাবে সকল জাতিগোষ্ঠীর মানুষের পাশে সবসময়ই দাঁড়িয়েছে সেনাবাহিনী। তারই ন্যায় সম্প্রতি খাগড়াছড়ি চেঙ্গী নদীতে ডুবে মারা যাওয়া ভাইবোনছড়া এলাকার নলছড়া পাড়ার রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪) নামের দুই কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি রিজিয়নের খাগড়াছড়ি জোন। ১২ এপ্রিল (শনিবার) দুপুরে খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি) এর নির্দেশে ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. নাহিদ হাসান শোকাহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা…

বিস্তারিত

খাগড়াছড়িতে ২৪ আর্টিলারি ব্রিগ্রেড, গুইমারা রিজিয়নের অভিযানে ৮৮ লক্ষ ১৮ হাজার ৬৫০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, সিগারেট ও আতসবাজি জব্দ করা হয়েছে। জানা যায়, গত ২৫ মার্চ গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ আর্টিলারি ব্রিগেড, গুইমারা রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মিয়ান সাইফুল ইসলাম (পিএসসি) এর নের্তৃত্বে একটি সি টাইপ টহল দল গুইমারা এমপি চেকপোষ্টে এস এ পরিবহন সার্ভিসের একটি গাড়ি (ঢাকা মেট্রো উ-১৪০৭৯৯) খাগড়াছড়ি থেকে ফেনী যাওয়ার সময় আটক করে তল্লাসী চালায়। এ সময় গাড়ি থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট, শাড়ি কাপড়, আতসবাজী দ্রব্য সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত দ্রব্যগুলো হলো, শাড়ি ৪ কাটুন ৯৭টি, আতসবাজি ৪…

বিস্তারিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) খাগড়াছড়ির সর্বস্থরের মুসলিম উম্মাহর ব্যানারে সকাল ১১টায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা “ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই”, “বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর” বলে স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, গাজাবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহ প্রতিনিয়ত নৃশংস হত্যা, নির্যাতন ও নিপিড়নের স্বীকার হচ্ছে। লজ্জার বিষয় আমরা এখনো এই…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী দিয়েছে দীঘিনালা সেনা জোন (৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার ১ নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকার ভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)। তিনি বলেন, পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর মানুষের জন্য শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় প্রতিনিয়ত সোচ্চার সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় নানা সহযোগীতা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যায়ক্রমে সাধারণ মানুষের মাঝে সাধ্য অনুযায়ী সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ব্যবসায়ীদের মাঝে ত্রান সামগ্রী দিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। আজ (২৬ মার্চ) দুপুরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া বোয়ালখালী নিচের বাজার পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। এ সময় তাঁদের মাঝে চাউল, সেমাই, চিনি ও ১টি লুঙ্গি প্রদান করেন এবং পরবর্তীতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন। ত্রান সামগ্রী বিতরণের সময়, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, বাবু অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ জেলা-উপজেলার  বিএনপি অঙ্গ ও…

বিস্তারিত

এ যেন বারবার নিয়তির আগুনে পুড়ছে দীঘিনালা। গত এক বছরে দীঘিনালা লারমা স্কয়ার বাজারে তিনবার সহ উপজেলার বিভিন্ন জায়গায় একাধিকবার পুড়েছে মানুষের বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে শতশত পরিবার। গতকাল দিবাগত রাত (বুধবার) আনুমানিক রাত দেড়টার দিকে দীঘিনালার লারমা স্কয়ার বাজারের পাশে বোয়ালখালী নিচের বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা পরবর্তী ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট, খাগড়াছড়ি ইউনিট, লংগদু ইউনিট, সেনাবাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ততক্ষণে তৃপ্তি হোটেল সহ কাপড়ের দোকান, হার্ডওয়ারের দোকান, মুদি দোকান, কাঠের দোকান, সেলুন, ফার্মেসী, কুলিংকর্ণার সহ প্রায় ২৪টি স্থাপনা পুড়ে…

বিস্তারিত