Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ৬ মে (মঙ্গলবার) সকাল ১০টায় বোয়ালখালী নতুন বাজারে আধাবেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও দপ্তর সম্পাদক আব্দুর রহিম। এ সময় বক্তারা বলেন, এই অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত ছিল। এতে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী নুর…

বিস্তারিত

সন্তু লারমার (জেএসএস) ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের আধিপত্য বিস্তারে ঝুঁকির মুখে পড়েছে পাহাড়ের অন্যতম পর্যটক কেন্দ্র সাজেক ভ্যালি। সাজেকে পর্যটকবাহী ও পন্যবাহী গাড়ী যেতে বাঁধা দেওয়া হচ্ছে। চালককে মারধরের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। স্থানীয় সূত্রগুলো বলছে, এপ্রিলের প্রথম দিকে জেএসএস (সন্তু) ইউপিডিএফ সদস্যকে উদয়পুর বাজারে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। এরপর জেএসএস ইউপিডিএফ সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করে। এর জের ধরে ইউপিডিএফ প্রসীত গ্রুপ  জেএসএস সদস্যদের গংগারাম বাজার, মাসালং বাজার ও করেঙ্গাতলী বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এ ছাড়াও খাগড়াছড়ি থেকে সাজেক-উদয়পুরমুখী পণ্যবাহী যানবাহনের বাঁধা দেয় ইউপিডিএফ। স্থানীয়দের অভিযোগ, গতকাল (১ মে) সাজেক থেকে দীঘিনালাগামী একটি পর্যটকবাহী…

বিস্তারিত

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার (১ মে)  সকাল ৯টায় খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর নের্তৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর  টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম  খন্দকার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার খুবই আন্তরিক আমরাও এই লক্ষ্যে কাজ করে…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় বাংলা মদ সহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন গুইমারা এলাকায় সার্জেন্ট মাহবুব এর নেতৃত্বে একটি চৌকস সেনা টহল দল খাগড়াছড়ি হতে ফেনী গামী শান্তি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৪০৯০৯) অভিযান পরিচালনা করে বস্তায় মোড়ানো অবস্থায় ১১০ লিটার (৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদ জব্দ করা হয়। এ সময় মো. বাবলু (৩৮) ও মো. আব্দুল হালিম (৩৫) নামক ২ জনকে আটক করা হয়। জানাযায়, আটককৃত দু’জনের বাসা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জামতলী ও দীঘিনালা থানা পাড়া এলাকায়।…

বিস্তারিত

জেলার দীঘিনালা উপজেলায় প্রথম বারের মত ৪দিনব্যাপী ব্যতিক্রমী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্সে অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। মেলা উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ভিড় করে। প্রত্যন্ত এলাকা ভ্রাম্যমাণ বই মেলায় হওয়া খুশি তারা। আগামী ২ মে ২০২৫ পর্যন্ত চলবে এ মেলা। এ বিষয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, সারাদেশে জেলা এবং উপজেলায় ভ্রাম্যমাণ বই মেলা আয়োজন করা হয়। দীঘিনালায় আজ থেকে মেলা শুরু হয়েছে। এ মেলা টানা ৪দিন চলবে। সকাল…

বিস্তারিত

খাগড়াছড়িতে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। রবিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব মানবিক সহায়তা তুলে দেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় চিকিৎসার জন্য ৯ জন অসচ্ছল রোগীকে সহায়তা, জিরো মাইল এলাকার এবাদতখানা মেরামত, কুমিল্লাটিলা আইডিয়াল হাই স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ও স্বনির্ভরতার লক্ষ্যে ১ জন হতদরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার।

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি বন্যপ্রাণী (বানর) অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বন বিভাগের কর্মীরা বানরটি অবমুক্ত করেন। মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বানর (শাবকটিকে) গত ১০ এপ্রিল উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী বাজার গলায় শিকল বাঁধা অবস্থায় বন বিভাগের কর্মীরা উদ্ধার করে। পরে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সেচ্ছাসেবীদের সহযোগীতায় একমাস বুনো পরিবেশে প্রশিক্ষণ দিয়ে বানর শাবকটিকে বনের উপযোগী করে তোলা হয়। আজ গহীন বনে শাবকটিকে অবমুক্ত করা হয়েছে।

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিন্দুকছড়ি জোন সদরে সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের ঢেউটিন, স্কুলের গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, স্পোর্টিং ক্লাবে খেলাধুলার জন্য ক্রীড়াসামগ্রী সহায়তা, সাংগ্রাই উদযাপনে বিভিন্ন এলাকায় অর্থ সহায়তা সহ অসুস্থ ও  দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল ইসমাইল সামস আজিজি, উপ-অধিনায়ক  ইশতিয়াক তাসনিম। এছাড়াও উপস্থিত ছিলেন,…

বিস্তারিত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মানববন্ধন করেছেন “দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল”। আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ এর সামনে মানববন্ধনে কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা, প্রচার সম্পাদক শামসু রানা, ছাত্রবিষয়ক সম্পাদক মনির হোসেন মনু, উপজেলা যুবদলের আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওসমান গনি প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ এর হত্যাকারীদের অচিরেই গ্রেফতারপৃবক শান্তি ব্যবস্থা গ্রহণ…

বিস্তারিত

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনের খোঁজ এখনো মেলেনি। অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর সদস্যরা ইউপিডিএফ’র গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল উদ্ধার করেছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী। ২১ এপ্রিল (সোমবার) ভোরে জেলা সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কার্বারিপাড়ায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর একটি গোপন আস্তানার এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ঐ এলাকায় ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান পায়। তালা বন্ধ দেখে সেনাবাহিনীর সন্দেহ হয় ও পাড়ার লোকজনের সাহায্যে তালা ভেঙ্গে ঘর তল্লাশি চালায়। এ সময়…

বিস্তারিত