খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি অধিদপ্তরের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ সময় ৩ শতাধিক কৃষকের মাঝে ১০ কেজি করে উচ্চফলনশীল উফশী ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

