Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
খাগড়াছড়িতে ৩ হাজার ৬৬৫ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ জুন) দুপুরে খাগড়াছড়ি সদরের পৌর টাউন হলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ঈদের ন্যায় বাংলাদেশ আনসার ও ভিডিপি মহা-পরিচালকের পক্ষ থেকে জেলার ৯টি উপজেলার মোট ৩ হাজার ৬৬৫ জন ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, পাহাড়ে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ…
জেলার দীঘিনালা উপজেলায় অবিরত বৃষ্টির কারণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্লাবিত বেশকিছু পরিবার স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ৩৮টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি। এসব বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী হাবিব উল্লাহ রানা, যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন এবং কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম সহ আরও অনেকেই। বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে…
টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ও লক্ষ্মীছড়িতে ভেসে যাওয়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল সকালে দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলো তড়িৎ চাকমা নামে এক ব্যক্তি। অন্যদিকে জেলার লক্ষ্মীছড়ি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল উএ্এা মারমা। অবশেষে নিখোঁজ দু’জনের মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ মরদেহগুলো তাঁদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করে। এছাড়াও জেলায় ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং প্রচারণা চালিয়ে যাচ্ছে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় শালবন, কুমিল্লা টিলাসহ বিভিন্ন…
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী মো. ইফাজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ গেইট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষার্থীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন, কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশিদ। সঞ্চালনা করেন, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন সরকার। এ সময় বক্তারা বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো৷ ইফাজের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা মানবতাবিরোধী। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও হামলাকারীদের…
খাগড়াছড়িতে দুইজন চাঁদাবাজকে আটক করা হয়েছে। গতকাল রাতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি পেট্রোল দল জেলার জালিয়াপাড়া বাজার থেকে সরাসরি চাঁদা উত্তোলন করার সময় দুইজন চাঁদাবাজকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গুইমারা উপজেলার হাফছড়ি ইউপির মো. খলিলুর রহমান (৪৭) ও একই ইউপির মো. আবু সায়েদ (৪৫)। এ সময় আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের অবৈধ রশিদ জব্দ করা হয়। এবং উপস্থিত এলাকার সাধারণ জনগণ ও ট্রাক চালকদের থেকে অসংখ্য অভিযোগ পাওয়া যায় এই চাঁদাবাজদের বিরুদ্ধে। পরবর্তীতে আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির…
রাঙামাটি জেলার বাছাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন। মঙ্গলবার (২৭মে) দুপুরে সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক রিসোর্টের সামনে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন, বাঘাইহাট সেনা অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা (পিএসসি)। এসব সহায়তা বিতরণ শেষে তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্মাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এমন সহযোগী উদ্যোগ অব্যাহত থাকবে। এছাড়াও সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল এবং পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কতৃক আয়োজিত…
উৎসব মূখর পরিবেশে খাগড়াছড়ির মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৪ মে) দুপুর ২ টায় মহালছড়ি স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এমএন আবছার। উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১২ টি দল নিয়ে ২০ জানুয়ারী শুরু হওয়া টুর্নামেন্টটি আয়োজন করে ওয়াদুদ ফাউন্ডেশন মহালছড়ি। টানটান উত্তেজনা পূর্ণ লড়াই শেষে গ্রুপ পর্ব, নক আউট পর্ব, সেমিফাইনাল পর্ব শেষ করে ফাইনাল নিশ্চিত করে উপজেলার দুই ফুটবল পরাশক্তি মাইসছড়ি জিয়া স্বৃতি সংসদ ও মহালছড়ি অর্নিবান ক্লাব। ব্যাপক দর্শকের…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪,০০০ (চোদ্দ হাজার) প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে দীঘিনালা থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ঘটনার সাথে ব্যবহৃত ২টি রেজিষ্ট্রেশনবিহীন মাহিন্দ্র গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং অবৈধভাবে সিগারেট পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা উভয়ই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় দীঘিনালা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৮, তারিখ…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন কর্তৃক বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়মাইল এলাকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে নয় মাইল এলাকা ও আশপাশের ৩ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ গ্রহণ করেন। দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি) এর নির্দেশনায় (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন। আরএমও ক্যাপ্টেন রাকিবুল ইসলাম জানান, সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে পিছিয়ে পড়া ও অসহায়…
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উজোবাজার এলাকার বাসিন্দা বাবুধন চাকমাকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহষ্পতিবার (২২ মে) বিকেলে বাঘাইহাট বাজার এলাকায় দিঘীনালা-সাজেক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করে এবং বাবুধন চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী বাবুধন চাকমার প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। বিভিন্ন মহলে অভিযোগ জানালেও কোনো সুরাহা পাওয়া যায়নি। বাবুধন চাকমাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। অন্যথায় তাঁরা বৃহৎ অবস্থান কর্মসূচির ডাক দিবেন বলেও জানান তাঁরা। উল্লেখ্য, বিগত বেশকিছু দিন…
