জেলার দীঘিনালা উপজেলায় অবিরত বৃষ্টির কারণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্লাবিত বেশকিছু পরিবার স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
সোমবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া ৩৮টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি।
এসব বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক কাজী হাবিব উল্লাহ রানা, যুবদলের আহ্বায়ক মো. মোতালেব হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন এবং কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম সহ আরও অনেকেই।
বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিগত সময়েও দীঘিনালা বিএনপি পাশে ছিলো, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকে। দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারই ন্যায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় আশ্রয়কেন্দ্রের মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

