Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ি জেলার কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন, ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেন, জাতিগোষ্ঠী নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের ঐক্যতার মাধ্যমে খাগড়াছড়িকে সম্প্রীতির জেলায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। আর এ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা আবশ্যক। এছাড়াও তিনি সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় খাগড়াছড়ি রিজিয়ন, সদর জোন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক…

বিস্তারিত

খাগড়াছড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের বাস খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এরমধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানাযায়। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা থেকে রাত ১০টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের (ঢাকা মেট্রো ব ১৪-৭২৯৬) বাসটি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এসে ভোর ৬ টার দিকে সড়ক থেকে অতন্ত্য ১০০ ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ৮জন যাত্রী ও ২ জন ড্রাইভার স্টাপ সহ ১০ জন ছিলেন। আহতরা হলেন, খাগড়াছড়ি সদরের জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) ও রেদোয়ার (৭), মুন্সিগঞ্জ জেলার নজরুল…

বিস্তারিত

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) এর অর্থায়নে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘আস্থা’ শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার ‘আস্থা ইয়ুথ গ্রুপ’র রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ‘সংবেদনশীল সমাজ গঠনে যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ’ শিরোনামে উপজেলা ব্যাচ ভিত্তিক এ প্রশিক্ষণ শুরু হয় গত মাসের ১৫ তারিখে। শেষ হয়েছে চলতি(জুন, ২০২৫) মাসের ২০ তারিখে। প্রতি ৩০ জনের ব্যাচকে তিনদিন আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয় জেলার মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউস হোটেলে। প্রশিক্ষণে সেশনের বিষয়সমূহ ছিল, জাতীয় যুব নীতিমালা, নেতা ও নেতৃত্বের বিকাশ, যোগাযোগ ও সম্পর্ক স্থাপন, ‘পরিচয়, সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ’, প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভূক্তিকরণের…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) এর দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৯ জুন) সিন্দুকছড়ি জোন সদরে স্থানীয় সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙ্গে পড়া গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের ঢেউটিন, স্কুলের গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী সহ অসুস্থ ও  দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন, ২০ ফিল্ড রেজিমেন্ট  আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) অধিনায়ক লে. কর্ণেল মো. ইসমাইল সামস আজিজি (পিএসসি, জি) এ…

বিস্তারিত

খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার করেছে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীর মানুষেরা। বাঘাইহাট সেনা জোনের মধ্যস্থতায় এবং জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা (পিএসসি) এর উদ্যোগে চলমান বাঘাইহাট বাজার বর্জন প্রত্যাহার করেছে গঙ্গারাম ও মাচালং বাজারের ব্যবসায়ী ও স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীর মানুষেরা। গতকাল সোমবার (১৬ জুন) বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাঘাইহাট জীপ মালিক সমিতির সাথে দ্বন্দ্বের জেরে বিগত প্রায় একমাস বাঘাইহাট বাজার বর্জন করেছিলেন স্থানীয় জনগোষ্ঠীর মানুষেরা। স্থানীয় প্রশাসন ও পাহাড়ী-বাঙ্গালী গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েক দফা বসার পরও সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। এতে যেমনি স্থানীয়…

বিস্তারিত

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি সম্মেলন কক্ষে এনসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এনপিপি’র দক্ষিণ অঞ্চলের সংগঠক অ্যাড. মনজিলা ঝুমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, এনসিপি’র অঞ্চল তত্ত্বাবধায়ক মো. ইমন সৈয়দ, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. হামজাহ মাহবুব, এনসিপি’র যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হারিছুর রহমান সহ খাগড়াছড়ি জেলায় জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা সক্রিয় সদস্যগণ। এ সময় বক্তারা বলেন, এনসিপি নিরপেক্ষতার ভিত্তিতে দল গঠন করবে। যা আগামীর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। তবে কোনো ফ্যাসিবাদী ও…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া ৮ বছরের শিশু মো. আরিয়ানকে মৃত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৪ জুন) দুপুর আনুমানিক ২.৩০ মিনিটের দিকে নিখোঁজ হওয়া স্থান থেকে তাঁকে উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে অসাবধানতা বসত পানিতে ডুবে নিখোঁজ হয় আরিয়ান। ঘটনা পরবর্তী উদ্ধার কাজ শুরু ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টানা প্রায় পাঁচ ঘন্টা প্রচেষ্টার পর দুপুর আড়াইটার দিকে নিখোঁজ শিশু আরিয়ানের লাশ উদ্ধার করা হয়। শিশু আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। এবং ১ নং…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নিখোঁজ হয়েছেন। শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন এলাকায় মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বলে জানাযায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আরিয়ান মাইনি নদীতে লাকড়ি ধরার উদ্দেশ্যে নদীতে লাকড়ির উপরে রশি  নিক্ষেপ করলে প্রবল স্রোতে নিখোঁজ হয়ে যায়। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, রেডক্রিসেন্টের সদস্যরা…

বিস্তারিত

টানা ১০দিনের ঈদুল আজহার ছুটি কাটাতে প্রকৃতির টানে, স্বস্তির খোঁজে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ছুটে এসেছে দেশের নানা প্রান্তের মানুষ। আর সেই খোঁজের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে পাহাড় আর সবুজে ঘেরা প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যের প্রতিক খাগড়াছড়ি পার্বত্য জেলা। ঈদুল আজহার দিন পেরোতেই জেলার প্রায় সব জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। জেলার অন্যতম আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, তৈরাং তৈকালাই ঝর্ণা (রিছাং ঝর্ণা), জেলা পরিষদ পার্ক, চেঙ্গী নদীর পাড় ও শতভাগ প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু যেন হাতছানি দিচ্ছে দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের। আলুটিলা গুহা_রহস্য আর রোমাঞ্চে ঘেরা এই স্থান যেন হয়ে উঠেছে ঈদ যাত্রার অন্যতম আকর্ষণ। মিনিটের…

বিস্তারিত

সম্প্রতি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ১৫টি গুচ্ছগ্রামে রেশন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।এতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিতরণে নিম্নমানের চাল-গম বিতরণ সহ অতিরিক্ত ফি নেয়ার কথাও জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্য দিকে বাঙালী গুচ্ছগ্রামগুলোতেও রেশন কার্ড হোল্ডারদের মাঝে সিদ্ধ চালের পরিবর্তে নিম্নমানের আতপ চাল বিতরণ করা হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়াও রাজনৈতিক দলের স্থানীয় অসাধু নেতা ও ব্যবসায়ীরা রেশন কার্ড বানিজ্যের মাধ্যমে সিন্ডিকেট করে চাল-গম গোডাউনে জমা রেখেই বিতরণ দেখিয়েছেন বলেও জানান অনেকেই। এছাড়াও বাঙ্গালী গুচ্ছগ্রামের রেশন কার্ড হোল্ডারদের মাঝে সিদ্ধ চাল বিতরণের কথা থাকলেও সিন্ডিকেট করে অধিকাংশ জায়গায় দেয়া হচ্ছে নিম্নমানের আতপ চাল। গুচ্ছগ্রামের রেশন কার্ডধারী ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় অসাধু রাজনৈতিক নেতারা…

বিস্তারিত