এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর খাগড়াছড়ি জেরার ৯টি উপজেলা থেকে পৃথকভাবে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরিতে মোট ৯ হাজার ৫’শত ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এরমধ্যে ৫ হাজার ৭’শত ৮৫ জন কৃতকার্য হয়েছে। যারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। এতে এবছর খাগড়াছড়িতে পাশের হার দাঁড়িয়েছে ৫৯.১৪% তে। যা গতবারের চেয়ে তুলনামূলক ভাবে ভালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পুরো জেলায় সর্বমোট ৯ হাজার ৫’শত ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ কররছে। যারমধ্যে ৫ হাজার ৭’শত ৮৫ জন কৃতকার্য হয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। পাশের হার দাঁড়িয়েছে ৫৯.১৪ তে। যা গতবারের চেয়ে তুলনামূলক ভাবে ভালো হয়েছে।
উল্লেখ্য, জেলার ৯টি উপজেলায় সাধারণ স্কুলের মোট ৮,০৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪,৯০৪, মাদ্রাসা ৬৮৩ জনের মধ্যে ৪০৯ এবং কারিগরিতে ৭৯৮ জনের মধ্যে ৪৭২ জন কৃতকার্য হয়েছে। যারমধ্যে পুরো জেলায় সাধারণ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ২১৯, মাদ্রাসা ৯ এবং কারিগরিতে ৩ জন সহ মোট ২৩১ জন।

