খাগড়াছড়ি পার্বত্য জেলার উন্নয়ন ভাবনা নিয়ে জেলা-উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা-উপজেলার স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা খাগড়াছড়ি জেলার নানা সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা, পিছিয়ে পড়ার কারণ এবং সমস্যা থেকে উত্তরণ ও উন্নয়নে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম সহ জেলার ৯টি উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নেন।

