খাগড়াছড়িতে সারাদেশে মব সন্ত্রাসী সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত জামায়াত শিবির সহ স্বৈরাচারের উত্তরসূরীরা সারাদেশে মব সন্ত্রাস সৃষ্টি করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে। তাদের হুশিঁয়ারী করে দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

