Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বিজিতলা মাস্টারপাড়া এলাকায় পাহাড়ি-বাঙ্গালি ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন। আজ শনিবার (২৬ জুলাই) মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা মাস্টারপাড়া এলাকায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এতে চিকিৎসা সেবা দেন, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স’র গাইনী চিকিৎসক মেজর তাসমিয়া, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স’র এমও ক্যাপ্টেন তাসমিয়া শাফিক, এমও ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার। এ সময় স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথা সহ নানা রোগের চিকিৎসা সেবা ও ঔষুধ দেয়া হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার দুর্গম সীমান্তবর্তী নাড়াইছড়ির জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের মধ্যে ব্যাপক গুলিবিনিময়য়ের ঘটনা ঘটেছে বলে জানাযায়। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঐ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানাযায়। স্থানীয় সহ বিভিন্ন সূত্রের দাবি, এই ঘটনায় অন্তত ৪ জন ‘ইউপিডিএফ’ সদস্য নিহত হয়েছেন। তবে ‘ইউপিডিএফ’ এই দাবিকে ‘মিথ্যা ও অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে। ঘটনার পর আজ শনিবার (২৬ জুলাই) ‘ইউপিডিএফ’ এর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে ‘জেএসএস’ এর সাথে গোলাগুলিতে তাঁদের ৪জন সদস্য নিহত হওয়ার…
মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা না হলে পুরো বাজারটি মাইনী নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশংকা করছেন, বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে এ নাড়াইছড়ি বাজারের অবস্থান। বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও নিজেদের উৎপাদিত কৃষিপণ্য বেচাবিক্রি করার ক্ষেত্রে বিপাকে পড়বে স্থানীয়রা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই পাহাড়ী জনপদে ছোট-বড় ১৭ টি গ্রামের মানুষের বসবাস। তাই জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের…
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনায় সাজেক পর্যটন কেন্দ্রের সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছে দেশের নানাপ্রান্ত থেকে ভ্রমণে আসা প্রায় ৪ শতাধিক পর্যটক। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল (২৩ জুলাই) রাতে হঠাৎ ভারী বর্ষণ হওয়ার কারণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পরেছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করতে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। এবং নন্দরাম এলাকায় ধসে পরা মাটির পরিমান বেশি হওয়ায়…
সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়া এলাকায় কিশোরীকে ধর্ষণ ও মানিকছড়ি উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদ এবং মানিকছড়ি উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি…
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ম্যারাথনের আয়োজন করে। আজ (১৮ জুলাই) শুক্রবার সকাল ৭ টায় জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এর উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে সেখান থেকে শুরু হওয়া এই প্রতীকী ম্যারাথন খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। ম্যারাথনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। ম্যারাথনে অংশগ্রহণকারী কলেজ শিক্ষার্থী তাইজুল ইসলাম বলেন,…
খাগড়াছড়ি সেক্টরের বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রধান গেইট বীর প্রতিক আবুল হাসেম’র নামে নামকরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রবেশের মূল গেইট’র নামকরণের ফলক উন্মোচন করেন, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি)। এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও স্বাধীনতা পরবর্তী বিভিন্ন যুদ্ধ, অভিযান ও রাণাঙ্গনে শহীদ বিজিবি সদস্যদের আত্নত্যাগ ও বীরত্বপূর্ণ অবদানকে চিরস্মরণীয় করে রাখতে তাঁদের নামে বিজিবি’র বিভিন্ন স্থাপনা নামকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাঁরই ধারাবাহিকতায় বীর প্রতিক আবুল হাসেম’র নামে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর প্রধান গেইট’র নামকরণ করা হয়েছে। এছাড়াও খাগড়াছড়ি সেক্টর…
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাজেকের বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালীর শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। দিনব্যাপী এই চিকিৎসা সেবা আয়োজনে রোগী দেখেন, বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন শাহ নেওয়াজ সুশান (এএমসি)। তিনি বলেন, দুর্গম এই এলাকায় ভালো কোনো চিকিৎসা সেবা প্রতিষ্ঠান এবং চিকিৎসক না থাকায় এখানের মানুষ ভালো মানের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সবসময়। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়। ভবিষ্যতেও সেনাবাহিনীর…
খাগড়াছড়িতে সারাদেশে মব সন্ত্রাসী সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত জামায়াত শিবির সহ স্বৈরাচারের উত্তরসূরীরা সারাদেশে মব সন্ত্রাস সৃষ্টি করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে। তাদের হুশিঁয়ারী করে দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান। সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম…
খাগড়াছড়িতে গত বছরের জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে ৪ শতক জমি জুড়ে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস সমূহ পালনের জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ, খাগড়াছড়ি সরকারি কলেজের…
