Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

পার্বত্য জেলা খাগড়াছড়ির, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার বাজার ফান্ডের আওতাধীন  জমি বন্ধক রেখে সহজ শর্তে পূণরায় ঋণ চালু ও বন্ধকী মেয়াদ বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন। পিসিসিপি’র কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাত হোসেন কায়েস এবং সাধারণ সম্পাদক মো. হাবিব আজম এর স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীর বড় অংশ বাজার ফান্ডের জমির ওপর নির্ভরশীল হলেও এসব জমির কোন প্রকার আর্থিক নিরাপত্তা না থাকায় তারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলীসহ আশপাশের এলাকার প্রায় তিনশত পাহাড়ি-বাঙ্গালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোন। ২৮ আগস্ট (বৃহস্পতিবার)সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের আওতাধীন পুরাতন ডাইনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার  ক্যাপ্টেন নাহিয়ান কবির (এএমসি) এর নের্তৃত্বে  চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপকার ভোগীরা সিন্দুকছড়ি জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

বিস্তারিত

‎’আমার পাহাড়, আমার জীবন’ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ‎২৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে জেলা সদরের সেলিম ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের’ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজন এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎অনুষ্ঠানের এক পর্য়ায়ে ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসাইনকে সভাপতি ও এস এম মাসুম রানাকে সাধারণ সম্পাদক করে পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ‎অনুষ্ঠানে পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসাইন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা’র…

বিস্তারিত

সম্প্রতি লক্ষীছড়ি জোনের আওতাধীন দেওয়ানপাড়া, কেরেককাটা এলাকায় ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী কর্তৃক প্রশিক্ষণ কার্যক্রম ও অবৈধ চাঁদা আদায়ের তথ্য পাওয়া যায় এবং এই সন্ত্রাসী গোষ্ঠী এলাকার জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় সহ অন্যান্য জনবিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে বলে জানাযায়। পরবর্তীতে ২০ আগস্ট (বুধবার) ভোর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন কর্তৃক বার্মাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ দেওয়ান পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাঁদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ৫টি মোবাইল, উল্লেখযোগ্য সংখ্যক সিম কার্ড, চাঁদা আদায়ের নথিপত্র এবং প্রমাণাদি…

বিস্তারিত

একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য শক্তিশালী সেনাবাহিনী অপরিহার্য। সেনাবাহিনী শুধু যুদ্ধের বাহিনী নয়, বরং তাঁরা দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতীক। ইতিহাস সাক্ষী, কোনো রাষ্ট্র তখনই টিকে থাকে যখন তার প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় ও সুশৃঙ্খল থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌম মর্যাদার প্রধান রক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক: বাংলাদেশের জন্মলগ্নে সেনাবাহিনী সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে অবদান রেখেছিলো। ১৯৭১ সালে মুক্তিকামী সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা রণাঙ্গনে লড়াই করে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগ আজও জাতির কাছে স্বাধীনতার গৌরবময় প্রতীক। স্বাধীনতার পর সেনাবাহিনী সেই অর্জনকে রক্ষা করার দায়িত্ব পালন করছে।…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ব্রজপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শরীফুল ইসলাম (২০) একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক ব্রজপাতের ঘটনা ঘটে। এ সময় শরীফুল ইসলাম গুরতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। নিহত শরীফুল ইসলামের  পিতা মো. নজরুল ইসলাম জানান, আমরা একসাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের ১’শ গজ সামনে ছিলাম। সে গরু নিয়ে পিছনে ছিলো। আমার সামনে ব্রজপাত হয়েছে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন…

বিস্তারিত

‎’পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। ‎কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলার দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে বিভিন্ন হিল ভিডিপি ক্লাবের জন্য, উপজেলা আনসার কোম্পানি কমান্ডারদের সহ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ফলজ, বেষজ, ঔষধিসহ প্রায় ৬’শত ৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। ‎দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতি.দায়িত্ব) রোকেয়া পারভীনের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে এবং জেলা কমান্ডান্ট মহোদয়ের নির্দেশনায় আনসার ও…

বিস্তারিত

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ আগস্ট (শুক্রবার) আনুমানিক সকাল ৬টায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোনের নের্তৃত্বে জেলার মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ‎অভিযানে একজন স্থানীয় সন্ত্রাসী মো. ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে, গ্রেফতারকৃত ইসমাইল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি জেলার শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে আটক করার জন্য আরেকটি অভিযান পরিচালনা করা হয়। ‎নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে এবং পালানোর কোনো পথ না পেয়ে এক পর্যায়ে সে ছাদ থেকে লাফ…

বিস্তারিত

সম্প্রতি বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী ও মসজিদ-মন্দির, অসুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন (৬ বেঙ্গল রেজিমেন্ট)। ‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বাঘাইহাট সেনা  জোন সদরে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয় করা হয়। এতে বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাসুদ রানা (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করেন। ‎এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী  সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা সেনা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ আগস্ট) সিন্দুকছড়ি জোন সমাজ কল্যাণে সহায়তা, সুবিধা বঞ্চিত, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙ্গে পড়া গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের  ঢেউটিন, দুঃস্থ, সুচিকিৎসা ও কলেজে ভর্তি অক্ষম ব্যক্তিদের মাঝে  নগদ অর্থ, বিভিন্ন ক্লাবে ফুটবল,  গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও স্টেশনারি ( শিক্ষা উপকরণ) বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি…

বিস্তারিত