খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা সদরের কলাবাগান বৈঠক সম্মেলনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার।
সভায় বক্তারা বলেন, বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের তৃণমূল নেত্রীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করবে।
সভায় জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

