Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

গতকাল রাত থেকে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলা সহ সারাদেশের সাথে যানচলাচলে বিঘ্নতা ঘটেছে। স্থানীয়রা জানায়, রবিবার (৩ আগস্ট) সকাল ভোরে রাত থেকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে পাহাড় ধসে সড়কে মাটি পড়ে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় যানচলাচল অস্বাভাবিক হয়ে পড়ে। এতে সড়কের দু’পাশে ছোট-বড় বেশকিছু যানবাহন আটকে যায়। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ থেকে জানানো হয়, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের বেশকিছু জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার জন্য সড়ক বিভাগ থেকে জনবল পাঠানো হয়েছে। পাহাড় ধসে সড়ক যোগাযোগে…

বিস্তারিত

খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন (৬ বেঙ্গল) এর আওতাধীন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার নরেন্দ্র কারবারী পাড়া এলাকায় ইউপিডিএফ (মূল) এর একটি সশস্ত্র দল অবস্থান করলে বাঘাইহাট জোনের সেনা টহলদল নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) এর সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (SMG), ৩টি…

বিস্তারিত

খাগড়াছড়িতে ৮শ পিস ইয়াবাসহ মো. মোশাররফ হোসেন জুয়েল (৩৭) নামক একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং একটি স্কুটি জব্দ করা হয়। সোমবার (২৮ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাঁকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টিম খাগড়াছড়ি সরকারি স্কুল মাঠ সংলগ্ন হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে মোশারফকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা স্কুটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৮শ পিস ইয়াবা টেবলেট সহ ইয়াবা বিক্রির ৩৫ হাজার টাকা…

বিস্তারিত

প্রায় ২ শতাধিক পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন। আজ সোমবার (২৮ জুলাই) লংগদু সেনা জোনের আওতাধীন দাঙ্গাবাজার এলাকায় বিভিন্ন বয়সের ২ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মাঝে এই চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা সেবা দেন, সেনাবাহিনীর ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর চিকিৎসক ক্যাপ্টেন তাসনিয়া, লংগদু জোনের আরএমও ক্যাপ্টেন মো. নাভিদ নেওয়াজ। এ সময় চুলকানি (স্ক্যাবিস), ব্যাথা, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, শারিরীক দূর্বলতা সহ বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়। দুর্গম দাঙ্গাবাজার এলাকায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার…

বিস্তারিত

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে  বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী খাগড়াছড়ি রিজিয়নের পরিচালনায় এবং দীঘিনালা জোন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা উপজেলার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র এলাকার পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর ৫ শতাধিক নানা বয়সী মানুষের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। এ সময় ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এর মেডিসিন বিশেষজ্ঞ মেজর মো. মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি ইসিজি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বিজিতলা মাস্টারপাড়া এলাকায় পাহাড়ি-বাঙ্গালি ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন। আজ শনিবার (২৬ জুলাই) মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা মাস্টারপাড়া এলাকায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এতে চিকিৎসা সেবা দেন, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স’র গাইনী চিকিৎসক মেজর তাসমিয়া, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স’র এমও ক্যাপ্টেন তাসমিয়া শাফিক, এমও ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার। এ সময় স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথা সহ নানা রোগের চিকিৎসা সেবা ও ঔষুধ দেয়া হয়।

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার দুর্গম সীমান্তবর্তী নাড়াইছড়ির জোড়াসিন্ধু কারবারিপাড়া এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের মধ্যে ব্যাপক গুলিবিনিময়য়ের ঘটনা ঘটেছে বলে জানাযায়। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঐ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানাযায়। স্থানীয় সহ বিভিন্ন সূত্রের দাবি, এই  ঘটনায় অন্তত ৪ জন ‘ইউপিডিএফ’ সদস্য নিহত হয়েছেন। তবে ‘ইউপিডিএফ’ এই দাবিকে ‘মিথ্যা ও অপপ্রচার’ বলে প্রত্যাখ্যান করেছে। ঘটনার পর আজ শনিবার (২৬ জুলাই) ‘ইউপিডিএফ’ এর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে ‘জেএসএস’ এর সাথে গোলাগুলিতে তাঁদের ৪জন সদস্য নিহত হওয়ার…

বিস্তারিত

মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ‎জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা না হলে পুরো বাজারটি মাইনী নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশংকা করছেন, বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে এ নাড়াইছড়ি বাজারের অবস্থান। ‎বাজারটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও নিজেদের উৎপাদিত  কৃষিপণ্য বেচাবিক্রি করার ক্ষেত্রে বিপাকে পড়বে স্থানীয়রা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই পাহাড়ী জনপদে ছোট-বড় ১৭ টি গ্রামের মানুষের বসবাস। তাই জরুরী ভিত্তিতে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের…

বিস্তারিত

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনায় সাজেক পর্যটন কেন্দ্রের সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটকা পড়েছে দেশের নানাপ্রান্ত থেকে ভ্রমণে আসা প্রায় ৪ শতাধিক পর্যটক। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল (২৩ জুলাই) রাতে হঠাৎ ভারী বর্ষণ হওয়ার কারণে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পরেছে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করতে ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। এবং নন্দরাম এলাকায় ধসে পরা মাটির পরিমান বেশি হওয়ায়…

বিস্তারিত

সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়া এলাকায় কিশোরীকে ধর্ষণ ও মানিকছড়ি উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. মোশাররফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি বিশেষ গোষ্ঠীর পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদ এবং মানিকছড়ি উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী মো. সোহেলকে অপহরণের পর হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি…

বিস্তারিত