Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)
শরতের আগমনী বার্তা নিয়ে চারপাশে এখন সাদা-সাদা কাশফুলের উৎসব। খাগড়াছড়ির পাহাড়জুড়ে দোল খাচ্ছে কাশফুলের স্নিগ্ধ সাদা রূপ। যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি পাহাড়ি এ জনপদকে। পাহাড়ি ঝর্ণার তীর, ছোট-বড় টিলা আর ফাঁকা জমিনে শোভা ছড়ানো কাশফুলের সারি মন কাড়ছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। সকাল-বিকেল কাশবনের মাঝ দিয়ে বয়ে যাওয়া বাতাসে দোল খাওয়া কাশফুল পাহাড়ে এনে দিয়েছে এক অন্য রকম আবহ। প্রতিবছরের মত এবারও খাগড়াছড়ির আলুটিলা, মহালছড়ি, দীঘিনালা ও সাজেকের পথজুড়ে দেখা মিলছে কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয়রা জানান, শরতের আগমনী বার্তা জানান দেয় এই কাশফুলই। এ ফুলের আবির্ভাব মানেই শীতের আভাস এবং উৎসবের আমেজ। কাশফুলের এই রূপ…
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা বলেছেন, লাইব্রেরি হলো মানুষের জ্ঞানের ভাণ্ডার। যেকোনো বয়সের মানুষ লাইব্রেরিতে গিয়ে নিজের পছন্দের বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কার্বারি পাড়ায় “পহর লাইব্রেরি” এর আয়োজনে এবং “কামিনি রঞ্জন ত্রিপুরা স্মৃতি ফাউন্ডেশন” শিক্ষা উপবৃত্তি প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানে এবং আলোকিত জীবন ও সমাজ গড়তে আগে আমাদের উন্নত চিন্তাধারা ও ইতিবাচক মানসিকতা তৈরি করতে হবে। যার কার্যকরী ভূমিকা রাখতে পারে লাইব্রেরি। তিনি “পহর লাইব্রেরির” বিগত সময়ে কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে লাইব্রেরির কার্যক্রম…
নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কলেজ গেইট এলাকায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, বিশেষ অতিথি ছিলেন, আইন বিষয়ক সম্পাদক মো. বেদারুল ইসলাম। এছাড়াও দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠাকাল থেকেই জনগণের…
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার “লেমুছড়ি শান্তিপুর বে-সামরিক প্রাথমিক বিদ্যালয়ে” শিক্ষার্থীদের মাঝে সবুজ ও বনায়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, গাছে চারা বিতরণ ও শিক্ষা সামগ্রী দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোন। আজ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে লেমুছড়ি শান্তিপুর বে-সামরিক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ সচেতনা বৃদ্ধি, গাছের চারা বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন, মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. সামিউল সানি। তিনি জানান, “শিক্ষা মানুষকে আলো দেয়, আর গাছ পরিবেশকে বাঁচিয়ে রাখে। আগামী প্রজন্মকে শিক্ষিত করে তোলা এবং একটি সবুজ সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। সেনাবাহিনী সবসময় এ অঞ্চলের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও…
খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা সদরের কলাবাগান বৈঠক সম্মেলনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। সভায় বক্তারা বলেন, বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের তৃণমূল নেত্রীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করবে। সভায় জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পার্বত্য জেলা খাগড়াছড়ির, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার বাজার ফান্ডের আওতাধীন জমি বন্ধক রেখে সহজ শর্তে পূণরায় ঋণ চালু ও বন্ধকী মেয়াদ বৃদ্ধির দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেন। পিসিসিপি’র কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাত হোসেন কায়েস এবং সাধারণ সম্পাদক মো. হাবিব আজম এর স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীর বড় অংশ বাজার ফান্ডের জমির ওপর নির্ভরশীল হলেও এসব জমির কোন প্রকার আর্থিক নিরাপত্তা না থাকায় তারা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ…
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলীসহ আশপাশের এলাকার প্রায় তিনশত পাহাড়ি-বাঙ্গালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোন। ২৮ আগস্ট (বৃহস্পতিবার)সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের আওতাধীন পুরাতন ডাইনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির (এএমসি) এর নের্তৃত্বে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপকার ভোগীরা সিন্দুকছড়ি জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
’আমার পাহাড়, আমার জীবন’ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পিসিএনপি খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২৩ আগস্ট (শনিবার) সকাল ১১টা থেকে জেলা সদরের সেলিম ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের’ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজন এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্য়ায়ে ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসাইনকে সভাপতি ও এস এম মাসুম রানাকে সাধারণ সম্পাদক করে পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসাইন’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা’র…
সম্প্রতি লক্ষীছড়ি জোনের আওতাধীন দেওয়ানপাড়া, কেরেককাটা এলাকায় ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী কর্তৃক প্রশিক্ষণ কার্যক্রম ও অবৈধ চাঁদা আদায়ের তথ্য পাওয়া যায় এবং এই সন্ত্রাসী গোষ্ঠী এলাকার জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় সহ অন্যান্য জনবিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে বলে জানাযায়। পরবর্তীতে ২০ আগস্ট (বুধবার) ভোর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন কর্তৃক বার্মাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ দেওয়ান পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাঁদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ৫টি মোবাইল, উল্লেখযোগ্য সংখ্যক সিম কার্ড, চাঁদা আদায়ের নথিপত্র এবং প্রমাণাদি…
একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য শক্তিশালী সেনাবাহিনী অপরিহার্য। সেনাবাহিনী শুধু যুদ্ধের বাহিনী নয়, বরং তাঁরা দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতীক। ইতিহাস সাক্ষী, কোনো রাষ্ট্র তখনই টিকে থাকে যখন তার প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় ও সুশৃঙ্খল থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও সেনাবাহিনী স্বাধীনতা ও সার্বভৌম মর্যাদার প্রধান রক্ষক হিসেবে ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনী স্বাধীনতার প্রতীক: বাংলাদেশের জন্মলগ্নে সেনাবাহিনী সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে অবদান রেখেছিলো। ১৯৭১ সালে মুক্তিকামী সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা রণাঙ্গনে লড়াই করে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগ আজও জাতির কাছে স্বাধীনতার গৌরবময় প্রতীক। স্বাধীনতার পর সেনাবাহিনী সেই অর্জনকে রক্ষা করার দায়িত্ব পালন করছে।…
