রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাসালং বাজার এলাকায় অসহায় ও গরীব পাহাড়ি ও বাঙ্গালি বিভিন্ন বয়সী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন।
৮ অক্টোবর (বুধবার) দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় অত্র এলাকার পাহাড়ি ও বাঙ্গালিসহ মোট ৪ শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।
এ সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগী দেখে চিকিৎসা সেবা দেন, বাঘাইহাট সেনা জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন।
দুর্গম বাঘাইছড়ির মাসালং এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করায়, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও বাঘাইছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।
এ সময় বাঘাইহাট সেনা জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন বলেন, দুর্গম মাসালং বাজার এলাকায় মানুষের ভালো চিকিৎসা সেবা ব্যবস্থা না থাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আর্থ মানবতার সেবায় সেনাবাহিনীর এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

