Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত “স্থগিত অবরোধ” কর্মসূচি পুরোপুরি  প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, “শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিন্ধান্ত হয়েছে।” বিবৃতিতে আরো বলা হয়, “খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক নৃশংস গণহত্যার প্রেক্ষিতে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান ও এএসপি (তদন্ত) প্রতিনিধিদের উপস্থিতিতে “জুম্ম ছাত্র-জনতা” এর পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে…

বিস্তারিত

সম্প্রতি খাগড়াছড়িতে সন্ত্রাসীদের কতৃক সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন করেন, সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা)। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে গুইমারা রামসু বাজার সরেজমিনে পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় করার পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে প্রায় ১০ (দশ) লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও তিনি, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কতৃক আরও ২০ লক্ষ টাকা অনুদান দেয়ার আশ্বাস প্রদান করেন। যা অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। এ সময় তিনি সকলকে রামসু বাজার ও আশপাশের এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। এছাড়াও…

বিস্তারিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত পূজা আয়োজক কমিটির সদস্য সহ সনাতনী ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল খাদেমুল ইসলাম এবং খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর অনেকেই। পরিদর্শনকালে…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার হতে বাবুছড়া কলেজের সামনে ও কয়েকটি স্থানে সড়কের উপর গাছ কেটে ব্যারিকেড দিয়েছে অবরোধকারীরা। আজ বিকেল ৩ টার পর এ অবস্থার সৃষ্টি করে বলে জানায় স্থানীয়রা। অবরোধকারীদের আড়ালে ইউপিডিএফ বিশৃঙ্খলা সৃষ্টিতে কাজ করছে বলেও জানান তারা। জানাযায়, বাবুছড়া এলাকার বড়ধম আনসার ক্যাম্পের সামনে সহ আরো বেশ কয়েকটি স্থানে অবরোধকারীরা দেশীয় বড় বড় ফলজ আম গাছসহ বিভিন্ন প্রজাতের গাছ কেটে সড়কে ফেলে সড়ক অবরোধ করে। এ ধরণের ঘটনায় শান্ত এলাকাকে অশান্ত করার পায়তারা করছে ইউপিডিএফ। ঘটনার পরপর সড়কে যানচলাচল অস্বাভাবিক হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হলে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর সদস্য এসে সড়ক থেকে বড় বড় গাছ…

বিস্তারিত

২০৩ পদাতিক ব্রিগেড এর খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, সম্প্রতি খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগের ঘটনাকে পুঁজি করে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার পরিকল্পনা করছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। ‎আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা পূর্ব পরিকল্পিত এবং বৃহৎ পরিকল্পনার অংশ। ‎জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে। যেগুলো বানচালের জন্য ইউপিডিএফ পরিকল্পিত ভাবে এ ধরণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ‎সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহর সংঘর্ষে লিপ্ত…

বিস্তারিত

খাগড়াছড়িতে সম্প্রতি নানা বিষয় নিয়ে প্রেসব্রিফিং করেছেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, এখাসে পাহাড়ি-বাঙালি কোন ভেদাভেদ নেই। আমরা সকলে মিলে সকলের জন্য কাজ করছি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা যে জাতিগোষ্ঠীর হোক না কেন, তাদের কোন ছাড় দেওয়া হবে না। এছাড়াও শহরে সেনাবাহিনী, পুলিশ-আনসারের পাশাপাশি আমাদের বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছে এবং আমাদের ১০ প্লাটুন বিজিবি শহরের বিভিন্ন জায়গায় দিনে ও রাতে সার্বক্ষণিক টহল পরিচালনা করছে। এ সময় ৩২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন, ৩২ বিজিবির সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান, সেক্টর সদর…

বিস্তারিত

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অনির্দিষ্ঠকালের অবরোধ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে চট্টগ্রাম-ঢাকা সড়কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ শিথিল ঘোষণা করেছে, জুম্ম ছাত্র-জনতা। সকালে (২৯ সেপ্টেম্বর) জুম্ম ছাত্র-জনতার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চট্টগ্রাম-ঢাকা সড়ক বাদে বাকি সবজায়গায় নিয়মিত অবরোধ চলবে বলেও বিবৃতিতে নিশ্চিত করা হয়। অবরোধ শিথিল হওয়ার পর থেকেই খাগড়াছড়ি বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের ভীড় লক্ষ করা যায়। শহর থেকে দূরপাল্লার বাস, মাইক্রো সহ অনান্য গাড়িগুলো দুপুর ১২টার পর থেকে ছেড়ে যেতে শুরু করেছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই খাগড়াছড়ি, সাজেক সহ বিভিন্ন জায়গায়…

বিস্তারিত

সম্প্রতি নানা ঘটনা ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে (গতকাল ২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সম্প্রতি খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির মার্মা শিক্ষার্থীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ, মিছিল বের করা হয়। পরবর্তীতে তারা পরপর প্রথমে আধা বেলা পরবর্তীতে সকাল-সন্ধ্যা অবরোধ পালন করে। গতকাল (২৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাক দেয় জুম্ম ছাত্র-জনতার সমর্থনকারীরা। পরে রাতে অবরোধ প্রত্যাহার ঘোষণা করে আবারও অবরোধ কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণা দেয় তারা। ফলে আজ (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলাজুড়ে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। তাঁদের সুনির্দিষ্ট দাবি আদায়…

বিস্তারিত

নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬ টা থেকে শুরু হয় এ অবরোধ। অবরোধের শুরু থেকেই জেলা সদরের চেঙ্গী ব্রীজ, চেঙ্গী স্কোয়ার,  মহাজন পাড়াসহ বেশ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করছে জুম্ম-জনতার সমর্থকরা। জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও টায়ার জ্বালিয়ে, সড়কে গাছের গুড়ি ফেলে পিকেটিং করছে অবরোধকারীরা। এতে আটকে গেছে ঢাকা-চট্টগ্রাম সহ বিভিন্নস্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটকসহ শতশত যাত্রীরা। এছাড়াও অবরোধের কারণে খাগড়াছড়ি শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহন…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। ‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে দীঘিনালা থানার টহল পুলিশ। ‎আটককৃত রাজ্জাক উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জামতলী এলাকার বাসিন্দা বলে জানাযায়। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ‎তবে আটককৃত ব্যক্তির পরিবারের দাবি যে, রাজ্জাক দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরেই পাবনা মানসিক হাসপাতালের অধীনে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে…

বিস্তারিত