Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে পঙ্খীমুড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর-২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রমে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অর্ধ শতাদিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন বায়েজীদ। এ সময় তিনি চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা প্রদান করেন। স্থানীয় জনগণ এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ের দুর্গম এলাকার মানুষের পাশে থাকার এক উজ্জ্বল…

বিস্তারিত

সম্প্রতি ঢাকা কলেজে শিক্ষকবৃন্দ ও নিয়মিত শিক্ষার্থীবৃন্দের উপর সন্ত্রাসী ও বখাটেদের হামলা ও শিক্ষক লাউঞ্জ ভাংচুরের ঘটনার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের আহ্বানে “খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে” কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করে শিক্ষকরা। কর্মবিরতিতে উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তাঁরা। এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুস সালাম, রসায়ন বিভাগের প্রভাষক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মঈন উদ্দিন। এদিকে খাগড়াছড়ি সরকারি কলেজেও একই দাবিতে কালো ব্যাজ ধারন ও কর্মবিরতি পালন করা হয়। ছাত্র-ছাত্রীরা ক্লাসে আসলেও শিক্ষকরা ক্লাস না করায় বাড়ি ফিরে যায়।

বিস্তারিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,…

বিস্তারিত

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ মাদকের চোরাচালান আসে। পরবর্তীতে সেখান থেকে দীঘিনালা ও খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ (সিগারেট, গাঁজা ইয়াবা) মাদকের চোরাচালান যায় বলে তথ্য পাওয়া যায়। রবিবার (১১ অক্টোবর-২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘক্ষণ অপেক্ষার পর আনুমানিক রাত ১০ ঘটিকার সময় সন্দেহভাজন একটি নৌকা মদনঘাট এলাকায় নদীর ঘাটে ভীরতে দেখা গেলে সন্দেহের সৃষ্টি হয়ে। সেনাবাহিনীর টহলদল নৌকাটিকে গোপনে আটকানোর চেষ্টা করলে চোরাকারবারী দল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মাঝে নৌকা দিয়ে পালিয়ে যায় । পরবর্তীতে নদীর ঘাটে তল্লাশি করে নদীর চরের মাঝখান হতে…

বিস্তারিত

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর উদ্যোগে স্বনির্ভর বাজারের নবনির্বাচিত বাজার কমিটি, স্থানীয় দোকান-ব্যবসায়ী ও সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক আলোচনা  ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সদর দপ্তরের কনফারেন্স কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন। সভায় স্বনির্ভর বাজারের নবনির্বাচিত বাজার কমিটির সঙ্গে পরিচিতি, পারস্পরিক কুশল বিনিময় ও বাজারের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অধিনায়ক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “বাজারে কোনো ধরণের দাঙ্গা, সহিংসতা বা ভুল বোঝাবুঝি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে নবনির্বাচিত কমিটি ও স্থানীয় ব্যবসায়ীরা সচেতন দৃষ্টি…

বিস্তারিত

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাসালং বাজার এলাকায় অসহায় ও গরীব পাহাড়ি ও বাঙ্গালি বিভিন্ন বয়সী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন। ৮ অক্টোবর (বুধবার) দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় অত্র এলাকার পাহাড়ি ও বাঙ্গালিসহ মোট ৪ শতাধিক মানুষের মাঝে এ চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। এ সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগী দেখে চিকিৎসা সেবা দেন, বাঘাইহাট সেনা জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন। দুর্গম বাঘাইছড়ির মাসালং এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করায়,  সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও বাঘাইছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। এ সময়…

বিস্তারিত

২০১৭ সালের আগস্ট মাসে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্বিচার হত্যা, ধর্ষণ ও নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক দায়িত্ব থেকে বাংলাদেশ সরকার তাদের জন্য আশ্রয়শিবির তৈরি করে দেয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায়। যদিও রোহিঙ্গাদের আশ্রয় দেয়াকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে লোকমুখে। কেউ কেউ মনে করেন, রাষ্ট্রীয় পর্যায়ের কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত বৈশ্বিক স্বার্থ ও রাজনৈতিক নানা স্বার্থ বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়। শুরুতে ছিলো প্রায় ৭ লাখ রোহিঙ্গা, কিন্তু সময়ের ব্যবধানে সেই সংখ্যা এখন ১১ লাখ ছাড়িয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। কিন্তু এই মানবিক আশ্রয় এখন নিরাপত্তার…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড। এ সত্যটি বারবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে বারবার উত্তেজনা, সংঘাত ও বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার পেছনে নানা শক্তির অদৃশ্য হাত কাজ করেছে। সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া গোপন নথিতে নতুন করে স্পষ্ট হয়েছে ভারতের গোপন তৎপরতা। জানা গেছে, ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) ও জেএসএস (জনসংহতি সমিতি)-এর শীর্ষ ৯ নেতা ভারতের ত্রিপুরা, মিজোরাম ও কলকাতা অঞ্চলে প্রায় ২৫ কানি জমি ক্রয় করেছেন। জমি কেনার অর্থনৈতিক উৎস হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম থেকে সংগৃহীত চাঁদাবাজি, অপহরণ ও চোরাচালানের অর্থ। ‎ ‎ভারতের নরম কৌশল; জমি, আশ্রয় ও ম্যানেজমেন্ট: ‎ ‎গোপন সূত্রে জানা যায়,…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল ইউপিডিএফের একটি গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। আজ ৬ অক্টোবর (সোমবার) ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইউপিডিএফের শীর্ষস্থানীয় সন্ত্রাসী নেতা সুমেন চাকমা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও সন্ত্রাসী সরঞ্জাম। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে, একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও অন্যান্য সামগ্রী। ‎অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা পালানোর চেষ্টা করে এবং স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের ব্যবহার করে সেনাবাহিনী বিরোধী স্লোগান দেওয়ার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির…

বিস্তারিত

আগামী কাল রোববার ভোর ৬ টা হতে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলা এবং জেলার গুইমারা উপজেলায় জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা ও উপজেলা প্রশাসন। শনিবার রাত ৯ টার পর থেকে আলাদা পরিপত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক পৃথক  আদেশে প্রত্যাহার করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার। পরিপত্রে উল্লেখ করা হয়, পৌর এলাকা ও সদর উপজেলা ও গুইমারা উপজেলার বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলায় সকাল সন্ধ্যা…

বিস্তারিত