Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সেনা জোনের অধীনস্থ বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল বৃহৎ পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে। জানা গেছে, সম্প্রতি পরিচালিত ওই অভিযানে বর্মাছড়িমুখ বাজার সংলগ্ন একটি খাল থেকে প্রায় ৪ হাজার ঘনফুট সংরক্ষিত বনাঞ্চলের কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র এ অঞ্চলে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করে কাঠগুলো জব্দ করেন। তবে অভিযানের সময় চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এই উদ্যোগকে পরিবেশ ও বন রক্ষায়…

বিস্তারিত

খাগড়াছড়ি সদর ও গুইমারা এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের হামলায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসীদের গুলিতে তিনজন নিরীহ পাহাড়ি নাগরিক নিহতের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসিসিপির উপদেষ্টা আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি এডভোকেট আফসার রনি এবং ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. শাহাদাত হোসেন কায়েস। বক্তারা বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পার্বত্য…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাজীপাড়া গ্রামের দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তাটি অবশেষে সংস্কার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মুখে। স্থানীয় জনগণের চলাচল ও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে ছিলেন এলাকাবাসী। উপজেলা প্রশিক্ষক আলামিনের অনুপ্রেরণা ও উদ্যোগে এবং হিল ভিডিপি সদস্য রাসেল মীরের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কাজটি সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে হিল ভিডিপি-র একদল সক্রিয় সদস্য এই কাজে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন হিল ভিডিপি দেলোয়ার, রফিকুল, বনি আমিন, মহিউদ্দিন ও প্লাটুন লিডার আমিনুল হক। রাস্তার সংস্কারকাজে প্রথমে উঁচু করে মাটি ভরাট করা হয়, যাতে বর্ষার সময় পানির ক্ষতি না হয়। পাশাপাশি, জল নিকাশের সুবিধার্থে…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের হিল ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যরা আগাম শিম চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আর্থিক স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আল আমিনের উদ্যোগে এবং জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এই উদ্যোগ বাস্তব রূপ পায়। প্রশিক্ষক আল আমিনের হাতে-কলমে প্রশিক্ষণ, নিবিড় তত্ত্বাবধান ও কারিগরি সহায়তায় ভিডিপি সদস্যরা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণ করে আগাম জাতের শিম চাষ শুরু করেন। সাধারণত শীতকালীন এই ফসলটি আগেভাগে বাজারে আনতে সক্ষম হওয়ায় তাঁরা ভালো দাম পেয়েছেন। এতে শুধু ঋণ পরিশোধই নয়, বরং পারিবারিক জীবনে আর্থিক স্বচ্ছলতা ও আত্মনির্ভরতা ফিরে এসেছে তাঁদের…

বিস্তারিত

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে আনুমানিক তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির আয়োজন করে খাগড়াছড়ি জোনের আওতাধীন ভাইবোনছড়া আর্মি ক্যাম্প। মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম। দুর্গম পাহাড়ি এলাকার মানুষ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয়রা বলেন, “সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে…

বিস্তারিত

খাগড়াছড়িতে “খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল রাখুন, টি. ও (ট্রেড অর্গানাইজেশন) লাইসেন্স দিন” দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধ শতাধিক খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। এসময় তিনি বলেন আমরা কৃষকের সেবা করতে চাই, কিন্তু বারবার নিয়ম পরিবর্তনে আমাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে ক্ষুদ্র সার বিক্রেতারা…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা সদর জোনের উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার মাঝে আর্থিক অনুদানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় দীঘিনালা জোন সদরস্থ ৪ ইস্ট বেঙ্গল (দি বেবী টাইগারস) এর হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান ও সামগ্রী বিতরণ করেন, দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক (পিএসসি)। অনুষ্ঠানে অস্বচ্ছল নারীদের মাঝে ২টি সেলাই মেশিন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ২টি পানির ট্যাংক, একটি মাদ্রাসায় ফ্যান, ১৭ বান্ডিল ঢেউটিন এবং বেশ কয়েকটি পরিবার ও শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান বিতরণ শেষে জোন কমান্ডার লে. কর্নেল ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী শুধু…

বিস্তারিত

রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সদস্যদের সফল অভিযানে বাঘাইছড়ি উপজেলার লাইলাঘোনা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত বিভিন্ন পণ্যের বর্তামান বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে সেনা সদস্যরা লাইলাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় রাখা একাধিক প্যাকেটে ভারতীয় বিভিন্ন ভোগ্যপণ্য, প্রসাধনী সামগ্রী ও কাপড়সহ একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কেউ আটক হয়নি। সেনা সূত্র জানায়, অবৈধ চোরাচালান ও অস্ত্র ব্যবসা দমনে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে। পার্বত্য অঞ্চলের শান্তি ও…

বিস্তারিত

খাগড়াছড়িতে বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল চারটায় জেলা শহরের টাউন হলে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কৃতি চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসি বেগম, এডিএম হাসান মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান, জেলা…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও ১০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।…

বিস্তারিত