Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম আরান্দিছড়া সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা জোরদার ও জনকল্যাণ নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী কর্মসূচি বাস্তবায়ন করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর-২০২৫) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা, খেলাধুলার সামগ্রী বিতরণ এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সীমান্তবর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিন দজর আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সংস্কার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আবারও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও শিক্ষায় উৎসাহ প্রদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ডিসেম্বর-২০২৫) সাজেক জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে স্কুলের প্রশাসনিক ও শিক্ষাক্রম পরিচালনা সহজ করতে একটি ল্যাপটপ প্রদান করা হয়। বাঘাইহাট জোনের জোন কমান্ডার এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন। তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করাই সেনাবাহিনীর এই উদ্যোগের মূল লক্ষ্য। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অবহেলিত সাজেক জুনিয়র হাইস্কুলের সার্বিক উন্নয়নে বিগত কয়েক মাস ধরে বাঘাইহাট জোনের…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাসরত শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন। গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে সম্প্রতি বার্মাছড়ি মুখ ও উত্তর শুকনাছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়। শীত মৌসুমে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জোনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর ৪৫ জন নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে শীতজনিত কষ্ট লাঘবের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সহমর্মিতা ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় হয়। শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে…

বিস্তারিত

রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলার দুর্গম শৈয়ালপাড়া ও থাচিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর ফলে দীর্ঘদিনের পানির সংকট থেকে মুক্তি পেয়েছে পাহাড়ি এলাকার শতাধিক পরিবার। গত ২৫ নভেম্বর- ২০২৫ তারিখ থেকে সেনাবাহিনী রাঙামাটি জেলার দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র দলের আধিপত্য নির্মূল এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শৈয়ালপাড়া ও থাচিপাড়ার বাসিন্দাদের তীব্র বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি অবগত হন। দুর্গম এই পাহাড়ি এলাকাগুলোতে স্থানীয় জনগণকে প্রতিদিন আনুমানিক ৪০০ থেকে ৬০০ ফুট নিচে অবস্থিত ঝিরি থেকে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর এই দুর্ভোগ…

বিস্তারিত

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃতি খেলোয়াড় মো. কাওসারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়নের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রি. জে হাসান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু এবং খাগড়াছড়ি জেলা ক্রিকেট কাউন্সিলর মো. আমিনুল। উল্লেখ্য, মো. কাওসার বর্তমানে বাংলাদেশ…

বিস্তারিত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চাঁদাবাজি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যে নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে (২১ ডিসেম্বর-২০২৫) মহালছড়ি সেনা জোনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন- মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাব-জোন কমান্ডার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ। মতবিনিময় সভায় মহালছড়ি উপজেলায় চাঁদাবাজির ধরন, চাঁদাবাজির ফলে ব্যবসায়িক ক্ষতি ও নিরাপত্তাহীনতার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চাঁদাবাজি প্রতিরোধে সম্ভাব্য কৌশল ও যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় আরও আলোচনা হয় দোকানদারদের দ্বারা দোকান সংলগ্ন ফুটপাত দখলের সমস্যা, অসাধু জেলে ও…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার আর্ত মানবতার সেবায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। এরই ধারাবাহিকতায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, ছেলেমেয়েদের লেখাপড়া ও প্রাইভেট শিক্ষার খরচ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান, প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ এবং বড়দিন উপলক্ষে সহায়তাসহ বিভিন্ন খাতে মোট ৪০ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে রিজিয়ন কমান্ডারের পক্ষে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন। এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে আর্ত মানবতার সেবায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের চাহিদা…

বিস্তারিত

সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের আওতাধীন নয়াবাজার সেনা ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে ইউপিডিএফ সংশ্লিষ্ট সন্ত্রাসী ও তাদের সহযোগীদের অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। সেনা সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর- ২০২৫) প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিল্লাছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সংশ্লিষ্ট সন্ত্রাসী ও তাদের সহযোগী কাঠ পাচারকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল থেকে মোট ২৪০ পিস অবৈধ কাঠ, যার পরিমাণ প্রায় ৩০১.৪৭ সিএফটি, উদ্ধার করে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা বলে…

বিস্তারিত

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। খাগড়াছড়ি রিজিয়ন সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর-২০২৫) ২০৩ পদাতিক ব্রিগেড এর খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন এর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে চিকিৎসা ও মানবিক সহায়তা হিসেবে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মো. আব্দুল সাত্বার ফকির, মো. শহীদুল ইসলাম, ওমেন ত্রিপুরা, মো. সেলিম মিয়া, নজরুল ইসলাম, মো. হাফিজুর রহমান, এম সাইফুর রহমান, সাইফুর ইসলাম, মো. আব্দুর রহিম, রাম জ্যোতি ত্রিপুরা, রনি ত্রিপুরা এবং হিল আনসার রবিউল। এ কার্যক্রমে সর্বমোট ৫ লাখ ৩৭…

বিস্তারিত

বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর-২০২৫) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়। যার পরিমাণ আনুমানিক ১০৬০ সিএফটি। জব্দকৃত কাঠের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা। পরবর্তীতে জব্দকৃত কাঠ সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ চোরাচালানের সঙ্গে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি ও কিছু অসাধু কাঠ ব্যবসায়ী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ…

বিস্তারিত