Author: এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে নানা ধরনের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি- ২০২৬) দুপুরে দীঘিনালা জোন সদরে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আল-আমিন। এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের হাতে নগদ অর্থ, সেলাই মেশিন, ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জোন অধিনায়ক উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী- ২০২৬) দুপুরে রিজিয়ন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই জনগণের ভোটাধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে…

বিস্তারিত

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরসিংপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বান্দরসিং বিওপি’র কমান্ডার না. সুবে. মো. হেদায়েতুল ইসলাম। অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পরিত্যক্ত অবস্থায় কাঠ রেখে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ভারতীয় সেগুন কাঠ ৪৪ সিএফটি এবং গামারী কাঠ ৭ সিএফটি মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার ৬০০ টাকা। জব্দকৃত কাঠ আইনানুগ প্রক্রিয়ায় মাটিরাঙ্গা বনবিটে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যাওয়া এক যুবককে উদ্ধার করেছে দীঘিনালা জোনের সেনা সদস্যরা। উদ্ধারকৃত যুবকের নাম মো. মুরাদ হোসেন (১৯)। তিনি রাঙামাটি জেলার সাজেক এলাকার বাঘাইহাট গ্রামের মো. মিলন মিয়ার ছেলে। জানা যায়, গতকাল ২৮ জানুয়ারি- ২০২৬ ইং সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মুরাদ হোসেন নিজেই আত্মগোপনে যান। পরে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা নেন এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ জানুয়ারি- ২০২৬ দুপুর ১২টা…

বিস্তারিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী দুইটি পৃথক অভিযানে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের ফটিকছড়ি আর্মি ক্যাম্প এই বিশেষ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)। অভিযানে তাদের কাছ থেকে শটগান, পিস্তল, এয়ারগান, ডামি পিস্তল, বিভিন্ন ধরনের গোলাবারুদ, ধারালো অস্ত্র, ড্যাগার, বিদেশি চাকু এবং চার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। সেনাবাহিনী জানায়, শান্তি ও নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিস্তারিত

নতুন বছরের সূচনালগ্নে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিডি ক্লিন খাগড়াছড়ি সদর-এর আয়োজনে খাগড়াছড়ি শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে শহরের প্রাণকেন্দ্র জিরো মাইল এলাকা থেকে এই কার্যক্রমের সূচনা হয়। আয়োজকরা জানান, এ উদ্যোগ শুধু ময়লা অপসারণে সীমাবদ্ধ নয়; বরং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং সমাজের সর্বস্তরের মানুষের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরাই এর মূল লক্ষ্য। কর্মসূচিতে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা জোগান সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ইঞ্জিঃ আব্দুল মজিদ। এছাড়া জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকালসহ বিডি ক্লিন খাগড়াছড়ির জেলা সমন্বয়কবৃন্দ, দায়িত্বশীল সদস্য এবং স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশ নেন। বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ মানেই সুস্থ জীবন ও…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে। শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতায় কলেজটির এই অর্জন প্রশংসিত হয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক সানু মারমা এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক প্রজ্জ্বল ময় রোয়াজা। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তিতে প্রথম বর্ষের আফরোজা আক্তার আখি, উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় বর্ষের তানজিলা আক্তার জেনি এবং উচ্চাঙ্গ নৃত্য, লোকনৃত্য ও তাৎক্ষণিক অভিনয়ে দ্বিতীয় বর্ষের মো. হৃদয় হোসেন কৃতিত্ব অর্জন…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি- ২০২৬) দুপুরে ব্যাটালিয়ন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। “সীমান্তের অতন্দ্র প্রহরী”- এই মূলমন্ত্রকে ধারণ করে বর্ডার গার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই ঐতিহ্য ও অবদান স্মরণ করতেই দিবসটি উদযাপন করা হয়। প্রীতিভোজে উপস্থিত ছিলেন, বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইসতিয়াক আহাম্মেদ ইবনে রিয়াজ, সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা সেনা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী সহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি…

বিস্তারিত

দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারূক এর নির্দেশনায় নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি- ২০২৬) তারিখ দুপুরে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লে. আজমাঈন আহনাফ বিন খালেদ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন। তাঁদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে স্থানীয় দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে…

বিস্তারিত

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। ৫ জানুয়ারী (সোমবার) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন খাগড়াছড়ি রিজিয়নের ডিকিউ মেজর মো. ওমর ফারুক সুমন। এ সময় মোট ৪১ টি অসহায় পরিবারের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিচ্ছে এবং শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করছে।

বিস্তারিত