সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের উদ্যোগে অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা (৮) এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২০ ফেব্রুয়ারী- ২০২৬ (শুক্রবার) লক্ষীছড়ি জোনের একটি টহল দল নিশনা চাকমার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ব্যয়ের জন্য অনুদান প্রদান করে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বার্মাছড়ির কান্দবপাড়া এলাকায় মাটির চুলা থেকে আগুন লেগে সে গুরুতর দগ্ধ হয়। প্রথমে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৮ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন।

